২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
আল ইহসান ডেস্ক:
২০৫০ সালের আগেই পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ লক্ষ্য অর্জনে খনিজ সম্পদ প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
গত ১৩ নভেম্বর ইসলামাবাদে পাকিস্তান মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ আশাবাদ ব্যক্ত করেন শাহবাজ শরিফ।
তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত গোল্ডম্যান স্যাকসের এক গবেষণায় ২০৭৫ সালের মধ্যে পাকিস্তানকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হিসেবে উল্লেখ করা হয়েছিলো। তবে সেই লক্ষ্যমাত্রা ২০৭৫ সালের পরিবর্তে ২০৫০ সালের আগেই অর্জিত হবে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে শাহবাজ বলেন, ‘পাকিস্তানে খনিজ উত্তোলন করতে হবে, পাকিস্তানেই তা প্রক্রিয়াজাত করতে হবে, উৎপাদন করতে হবে এবং এরপর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে হবে।’
তিনি আরও বলেন, খনিজ সম্পদ প্রক্রিয়াজাতকরণের জন্য শোধনাগার, গলন কারখানা ও উৎপাদনকেন্দ্র গড়ে তুলতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। স্থানীয়ভাবে উত্তোলিত খনিজ দিয়ে বৈদ্যুতিক তার ও পরিবাহী সামগ্রী তৈরি করা সম্ভব। এতে কর্মসংস্থানের পাশাপাশি দেশে নতুন প্রযুক্তি ও দক্ষতা আসবে।
দুই দিনব্যাপী এ বিনিয়োগ ফোরামে খনিজ অনুসন্ধান, বিনিয়োগ ও ভূতাত্ত্বিক জরিপসহ বিভিন্ন বিষয়ে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।