ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
আল ইহসান ডেস্ক:
বিশ্ব সন্ত্রাসী দখলদার ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোর জনগণ রাজধানী রাবাতে বিক্ষোভ সমাবেশ করেছে।
‘ফিলিস্তিনের জন্য জাতীয় কর্মসূচি’ নামের একটি বেসরকারি সংগঠনের আহ্বানে ‘ক্ষত-বিক্ষত গাজার সমর্থনে’ স্লোগান নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা মরক্কো ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে চলমান সামরিক সহযোগিতার বিরোধিতা করেন।
তারা রাবাতে ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামরিক অ্যাটাশে কার্যালয় খোলার সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানান। এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
গত জুমুয়াবারবার পার্লামেন্ট ভবনের সামনে আয়োজিত এই সমাবেশে বিক্ষোভকারীরা অন্য প্ল্যাকার্ডের মাধ্যমে গাজায় ইসরায়েলি শাসকগোষ্ঠীর হামলা এবং ফিলিস্তিনিদের ভয়াবহ মানবিক পরিস্থিতির নিন্দা জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা মরক্কো-ইসরায়েল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ বিলুপ্ত করারও দাবি জানান। তাদের বক্তব্য, এই গ্রুপের কার্যক্রম অব্যাহত রাখা তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের দাবির সম্পূর্ণ পরিপন্থী।
গত কয়েক বছর ধরে মরক্কোর বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিয়মিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এসব সমাবেশে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং তেল আবিবের সঙ্গে রাবাতের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছেন।
আরও পড়ুন
সব ›
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।