উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন মোর্চা’ গঠন করা হয়েছে। এ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আজাদ সমাজ পার্টি (কানশিরাম)-এর সভাপতি চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ওয়াইসি।
গত বৃহস্পতিবার লক্ষেèৗতে আজাদকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াইসি এ ঘোষণা দিয়ে জানায়, এআইএমআইএম ও আজাদের দল একসঙ্গে নতুন এ রাজনৈতিক মোর্চা গঠন করেছে।
ওয়াইসি বলেছে, উগ্র হিন্দুত্ববাদী বিজেপিকে টানা তৃতীয়বারের মতো উত্তর প্রদেশের ক্ষমতায় আসা থেকে ঠেকাতে এ জোট কাজ করবে। রাজ্যের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, নিপীড়িত ও প্রান্তিক মানুষের অধিকার ও সমস্যাকে প্রাধান্য দেওয়া হবে।
সে আরো বলে, রাজ্যের শিক্ষাব্যবস্থার অবনতি, তরুণদের বেকারত্ব এবং কৃষকদের নানা সমস্যাকে জোটের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে।
ওয়াইসির ভাষায়, উত্তর প্রদেশে বিজেপির ক্ষমতায় ফেরা ঠেকাতে সমাজিক পরিবর্তন মোর্চা একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে। জোটের সাফল্য মানেই রাজ্যের মানুষের সাফল্য বলেও মন্তব্য করে সে।
আগামী ২৬ নভেম্বরের জনসভায় যোগ দিয়ে সেটিকে সফল করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানায় ওয়াইসি। তার মতে, ওই জনসভার মধ্য দিয়ে রাজ্যে সামাজিক পরিবর্তনের আন্দোলন শুরু হবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।