সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা:
ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, মারধরে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার বাসিন্দা মৃত শিহাব উদ্দিন ফকিরের স্ত্রী।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সম্পত্তি নিয়ে কামরুল হাসান ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। এ নিয়ে কামরুলের বড় বোন শাহানা বেগম ও মা মিনারা আক্তারের সঙ্গে তাদের ঝগড়া হয়। এর জেরে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কামরুল ও তার স্ত্রী মা মিনারাকে মারধর করে আহত করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা ২০ মিনিটে মিনারা আক্তারকে প্রথমবার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর ৫টা ২০ মিনিটে তাকে আবারও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে নারীর মৃত্যুর ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
দিনাজপুরে তাপমাত্রা নামলো ১৮ ডিগ্রিতে
খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব!
চট্টগ্রাম সংবাদদাতা: সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত চট্টগ্রামের রাউজানে এবার বাড়ছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। প্রবা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।