পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজরসহ চার সদস্য নিহত হয়েছে। একই সময়ে দুই প্রদেশে পরিচালিত এসব অভিযানে ২৪ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। নিহতদের ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
গত ১৪ নভেম্বর এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
আইএসপিআরের তথ্যমতে, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় ১৩ নভেম্বর থেকে একাধিক অভিযান পরিচালনা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুরে চালানো অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আটজন সশস্ত্র সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ১৪ নভেম্বর টহলরত সেনাবাহিনীর একটি যানবাহন লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার ব্যবহার করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। হামলা হলেও নিরাপত্তা বাহিনীর মনোবলে কোনো প্রভাব পড়েনি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে। হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি কার্যক্রম চলবে বলেও জানিয়েছে সংস্থাটি।
উত্তর ওয়াজিরিস্তানে অভিযানে নিহত আরও ১৮ সশস্ত্র সদস্য:
এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দুই সেনাসদস্যসহ মোট ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহত সশস্ত্র সদস্যদের ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।