তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
কুড়িগ্রাম সংবাদদাতা:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।’
গতকাল শনিবার কুড়িগ্রামে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শীতসহ তিন ধরনের দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। গাজীপুরে দুর্যোগ বিষয়ক একটি গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করবেন।’
মন্ত্রী জানান, চলতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন করা হবে, যার মধ্যে কুড়িগ্রাম জেলাও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া টিআর ও কাবিখা কর্মসূচি চলমান রয়েছে। ভবিষ্যতে কোনও এলাকায় বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলে বিশেষ ত্রাণ (জিআর) প্রদান করা হবে, যাতে কোনও মানুষ কষ্টে না থাকে।
আরও পড়ুন
সব ›
লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত
পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ
পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায়
পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক্ষার মিল নেই -রিজভী
নিজস্ব প্রতিবেদক: পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাক্সক…
সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক
আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্র…
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস -আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি…
নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা ও বানোয়াট -পুলিশ
গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হয়েছে -প্রতিমন্ত্রী ফরিদুল
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত কর…
টাকায় মিলছে থিসিস, প্রশ্নের মুখে উচ্চশিক্ষা
দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।