বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। একসময় পাটশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তা অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই বন্ধ পাটকলগুলো আবার চালু করে পাটপণ্যের বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
বস্ত্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ মার্চ) পিরোজপুরে ‘টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট’ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সরকারের সময়কাল এখনও খুব বেশি নয়। তবুও আমরা এমন কিছু পরিকল্পনা করছি, যাতে অল্প সময়ের মধ্যেই এর দৃশ্যমান ফল পাওয়া যায়। পাট ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল-কারখানা চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্লাস্টিক নিষিদ্ধ করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা আবার প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটজাত পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে চাই। ইতোমধ্যে সরকারি বিভিন্ন অফিসে নিত্যপ্রয়োজনীয় পণ্যে পাটপণ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের শর্তে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের অনুমতি দিবে ইরান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)