সম্পাদকীয়-২
তাগুতী সরকারের মত বর্তমান অন্তর্বর্তী সরকারও ছিটমহলবাসীদের প্রতি বৈষম্য করছে। গত ১০ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি। ছিটমহলে আলাদা ইউনিয়ন ও উন্নয়নে নজর দিন।
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
স্থলসীমান্ত চুক্তি (ছিটমহল বিনিময়) ২০১৫ সালের ৩১ জুলাই থেকে কার্যকর হয়। বাংলাদেশ পায় লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি, নীলফামারীতে ৪টিসহ মোট ১১১টি ছিলমহল বা ১৭১৬০.৬৩ একর জমি এবং প্রায় এক লাখ লোক। ভারত পায় কুচবিহারে ৪৭টি, জলপাইগুড়িতে ৪টিসহ মোট ৫১টি ছিটমহল বা ৭১১০.০২ একর জমি এবং জনসংখ্যা প্রায় ৫ লাখের উপরে।
ছিটমহলগুলো নাগরিকত্ব, এনআইডি, ভোটাধিকার- সবই মিলেছে, তবু জীবনব্যবস্থায় পরিবর্তনের ছোঁয়া নেই। ছিটমহলবাসীর ভাষায়, ‘মানচিত্রে ঠাঁই হলেও বাস্তবে আমাদের কষ্টের ঠিকানা বদলায়নি।’
দাশিয়ার ছড়া ছিটমহল ঘুরে দেখা যায়, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একাধিক সড়ক, ব্রিজ ও সরকারি স্থাপনা। কিন্তু বাস্তবে এসবের অনেকটাই অকার্যকর বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হলেও সেখানে নেই কোনো প্রশিক্ষক, নেই কর্মসূচি- ভবনটি তালাবদ্ধ পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরে। একইভাবে কমিউনিটি ক্লিনিক চালু হলেও নেই চিকিৎসক, নেই ওষুধ। সাধারণ মানুষ বাধ্য হয়ে পাশের ইউনিয়ন বা উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
সরকারিভাবে চারটি মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হলেও বাস্তবতা করুণ। অধিকাংশ বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, কোথাও নেই শৌচাগার বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। শিক্ষক সঙ্কটও প্রকট। স্থানীয় যুবক-যুবতীরা শিক্ষিত হলেও তাদের এমপিওভুক্ত স্কুলে নিয়োগ না হওয়ায় বেকারত্বের হার দিন দিন বাড়ছে।
এখনো রাস্তা কাঁদায় ডুবে থাকে, হাসপাতালে গেলে ওষুধ নেই। ‘স্বাধীন দেশের নাগরিক হয়েও তারা রাষ্ট্রের সব সুযোগ থেকে বঞ্চিত।’
ছিটমহলবাসী আজ বাংলাদেশের নাগরিক হলেও, বাস্তবে তারা এখনো প্রান্তিক ও বঞ্চিত। উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত থাকলেও মৌলিক চাহিদাগুলো রয়ে গেছে অপূর্ণ।
দশ বছরেও যদি স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান নিশ্চিত না হয়- তবে স্বাধীনতার স্বাদ শুধু নথিতে সীমাবদ্ধ থাকে।
সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি ছিটমহলবাসীর একটাই আবেদন-“আমাদের কষ্টটা দেখুন, প্রতিশ্রুতি নয়, কাজ দিন।”
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটির সম্পাদক গোলাম মোস্তফা বলেন, “সড়ক ও বিদ্যুৎ খাতে কিছু উন্নয়ন দৃশ্যমান হলেও অধিকাংশ উন্নয়ন আজও ফাইলের স্তূপে চাপা পড়ে আছে। প্রতিশ্রুতি অনেক দেয়া হলেও বাস্তবায়ন হয়েছে সামান্যই। ভূমি জরিপ করা হলেও তা ছিল ত্রুটিপূর্ণ। বহু জমি ভুলভাবে রেকর্ড করা হয়েছে, ফলে মানুষ এখন জমির মালিক হয়েও আইনগতভাবে নিজস্বতা প্রমাণ করতে পারছে না। এতে দুর্ভোগ আরো বেড়েছে।”
ছিটমহলবাসী জানান, এক হাজার ৬৪৩ দশমিক ৪৪ একর আয়তনের সাবেক ছিটমহল দাসিয়ারছড়াকে তিন ভাগ করে ফুলবাড়ী সদর, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। “ছিটমহলটিকে একটি স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ গঠনের দাবি বহুদিনের। এতে প্রশাসনিক সেবা যেমন সহজ হবে, তেমনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও গতি আসবে। কিন্তু এ দাবি আজও বাস্তবায়নের মুখ দেখেনি।”
বিগত তাগুতী সরকার বৈষম্যের সরকার ছিলো বলে, এ বিষয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু সংস্কারের দাবীদার অন্তর্বর্তী সরকার ছিটমহল সংস্কারের ক্ষেত্রে অন্ধ, বধির এবং বোবা কেন? তাদের এ উদাসীনতা ও নিস্ক্রিয়তা ছিটমহলবাসীদের প্রতি চরম বৈষম্য। যা জুলাই অভ্যুত্থান তথা বৈষম্য বিরোধী চেতনার সাথে এবং উপদেষ্টাদের শপথের সাথে সাংঘর্ষিক। নিজেদের ক্ষমতার বৈধতার স্বার্থেই অন্তর্বর্তী সরকার ছিটমহলবাসীর উন্নয়নে শীঘ্রই ব্যবস্থা নিতে এখন জনপ্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












