দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ -এইচআরএসএস
নিজস্ব প্রতিবেদক:
দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর সংখ্যা বেড়েছে ৯৩২ জন বা প্রায় ৫৪ শতাংশ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এইচআরএসএস নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু সম্ভ্রমহরণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪৩৪ জন বা প্রায় ৫৭ শতাংশই ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। একই সময়ে ১৫০ জন গণ সম্ভ্রমহরণের শিকার হয়েছেন। সম্ভ্রমহরণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। এ ছাড়া সম্ভ্রমহরণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনজন।
২০২৫ সালের একই সময়ে সম্ভ্রমহরণের শিকার হয়েছিলেন ৭৪১ জন। তাদের মধ্যে ৪৩০ জনই ছিল শিশু ও কিশোরী।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর অশালীন নিপীড়ন ও পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। অশালীন নিপীড়নের ঘটনা ৩৭৪ থেকে বেড়ে ৭৬৮ হয়েছে, যা প্রায় ১০৫ শতাংশ বেশি। একই সঙ্গে অশালীন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে, যা প্রায় ৪৬ শতাংশ বেশি।
পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ হয়েছে, যা প্রায় ৫৫ শতাংশ বেশি। আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে, যা প্রায় ২৬৭ শতাংশ বেশি। এ ছাড়া পারিবারিক সহিংসতার শিকার হয়ে আত্মহত্যার সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।
যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ হয়েছে। সম্ভ্রমহরণের পর হত্যার সংখ্যা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি।
আরও পড়ুন
সব ›
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত?
অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ…
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচা…
আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে …
গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ
আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ
ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
৭ জেলায় নতুন পুলিশ সুপার
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।