বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (৩)

জামীল আল-মাদানী প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৫২
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (৩)

এই প্রসঙ্গে মশহুর একটা ওয়াক্বেয়া রয়েছে। এক ব্যক্তি ছিলো। যার নাম- মুহম্মদ বিন হারূন বখলী। এই ঘটনাটা বর্ণনা করেছেন স্বয়ং সুলত্বানুল আরিফীন হযরত বাইযীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি নিজেই। তিনি বলেন, আমি একবার হজ্জে গেলাম। হজ্জে যাওয়ার পরে হজ্জ করলাম। হজ্জ যখন সম্পাদন হয়ে গেলো, তখন আমি যিনি খ্বালিক্ব যিনি মালিক রব আল্লাহ পাক উনার দিকে রুজু হলাম। রুজু হয়ে বললাম- বারে এলাহী! এ বছর কত লোক হজ্জ করলো? কার হজ্জ ক্ববূল হলো? কারটা ক্ববূল হলো না? তখন যিনি খ্বালিক্ব যিনি মালিক রব মহান আল্লাহ পাক উনার তরফ থেকে জানানো হলো, এই বছর ৬ লক্ষ লোক হজ্জ করেছে। সকলের হজ্জ ক্ববূল হয়েছে। একটা লোকের হজ্জ ক্ববূল হয়নি। হযরত সুলত্বানুল আরিফীন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- আমি বললাম, বারে এলাহী! এটা কিরূপ কথা? সকলের হজ্জ ক্ববূল হলো, একটা লোকের হজ্জ ক্ববূল হলো না। সেই লোকটা কে? এমন বদ নছীব, বদ বখ্ত লোকটা কে? আপনি যদি দয়া করে তার পরিচয়টা দিতেন, আমি তার সাথে একটু সাক্ষাৎ করবো। মহান আল্লাহ পাক তিনি বললেন, ‘ঠিক আছে। সে ওমুক পাহাড়ের ওমুক প্রান্তে রয়েছে। তার নাম- মুহম্মদ বিন হারুন বখলী। তার হাত-পা চারটাই কাটা। দুই হাত, দুই পা চারটাই কাটা। পাহাড়ের এক কিনারে সে সব সময় থাকে। সে প্রতি বৎসর হজ্জ করে। কিন্তু তার হজ্জ ক্ববূল হচ্ছে না।’

হযরত সুলত্বানুল আরিফীন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আস্তে আস্তে গেলাম তাকে দেখার জন্য। যেয়ে পাহাড়টা ঘুরে তার মুখোমুখি হলাম। সে আমাকে দেখেই বললো- ‘হে হযরত বাইযীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি! আপনি কি এসেছেন আমাকে সংবাদ দিতে- আমার হজ্জ ক্ববূল হয় নি। আজকে ২০ বৎসর যাবৎ আমার কোনো ইবাদত বন্দেগীই ক্ববূল হচ্ছে না। কোনো হজ্জও ক্ববূল হচ্ছে না। আর প্রতি বৎসর আপনার মতো একজন বুযূর্গ ব্যক্তি এসে আমাকে সংবাদ দেন। আমার হজ্জ ক্ববূল হয়নি আমি জানি।’ হযরত বাইযীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এটা শুনে আমার মাথাটা চক্কর খেয়ে গেলো। এই লোকটাকে আমি জীবনে কখনো দেখিনি, শুনিনি, জানিনা। এই লোকটা কি করে আমাকে চিনতে পারলো? আমি আস্তে করে তার পাশে বসলাম। বসে বললাম- আচ্ছা; ভাই! আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। সে বললো, ‘ঠিক আছে বলেন।’ আমি বললাম, আপনি জানেন ২০ বৎসর যাবৎ আপনার ইবাদত ক্ববূল হচ্ছে না। তাহলে আপনি ইবাদত-বন্দেগী করেন কেন? হজ্জ ক্ববূল হচ্ছে না, তারপরও আপনি হজ্জ করেন- কি কারণ? আর এই অবস্থা হলো কেনো? এর কি হাক্বীক্বত? তখন সে ব্যক্তি বললো যে, আসলে আমি এটা কাউকে বলি না। আপনাকেও আমি বলতাম না। আপনি যেহেতু একজন বড় বুযূর্গ, ওলীআল্লাহ, সুলত্বানুল আরিফীন, সেজন্য শুধু বলবো। যে, কি হয়েছে? সে বললো, ২০ বছর আগের কথা। আমার সংসার ছিলো, আহলিয়া ছিলো, সবই ছিলো। কিন্তু একদিন কোনো এক কারণে আমার সম্মানিতা মাতা উনার সাথে আমার কথা কাটাকাটি হয় কিছু বিষয় নিয়ে। তাতে আমি উত্তেজিত হয়ে যাই। উত্তেজিত হয়ে আমি মাকে আস্তে করে একটা ধাক্কা দিয়েছিলাম। মা দূর্বলা থাকার কারণে পিছলে মাটিতে পরে যায়। মাটিতে পরে যাওয়ার পরে আমার সম্মানিতা মাতা তিনি বদ দু‘আ দিয়েছিলেন যে, মহান আল্লাহ পাক তিনি তোমাকে জাহান্নামে নেক। একাধিকবার আমার সম্মানিতা মাতা তিনি এটা বলেছেন। মুহম্মদ বিন হারুন বখলীর বক্তব্য হলো- আমি তখন বুঝতে পারিনি। পরে মাফ চেয়েছিলাম, কিন্তু আমি এই কথা বলিনি যে, আপনি আমাকে বলুন, আমি জান্নাতী। আমার সম্মানিতা মাতা তিনি আমাকে জাহান্নামী বলেছেন। তবে তিনি আমার জন্য একটা দু‘আ করেছেন, সেটা হলো- ‘আমি যেখানে থাকি না কেন, যিনি খ্বালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথে যেন আমি কথা বলতে পারি।’ ফলে আমার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কিন্তু আমি যিনি খ্বালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার সাথে কথা বলে থাকি। আপনি আমার কাছে আসার আগে আমি মহান আল্লাহ পাক উনাকে জিজ্ঞাসা করেছি- আয় বারে এলাহী! এই বৎসর আমার সাথে কে দেখা করতে আসবেন? মহান আল্লাহ পাক তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, হযরত বাইযীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি যিনি সুলত্বানুল আরিফীন- উনি দেখা করার জন্য আসবেন। যার জন্য আমি আপনাকে চিনতে পেরেছি। কাজেই, ২০ বৎসর যাবৎ আমার কোন ইবাদত-বন্দেগীই ক্ববূল হচ্ছে না। আমি জাহান্নামী। তখন হযরত সুলত্বানুল আরিফীন বাইযীদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তাহলে আমি কি আপনার জন্য দু‘আ করবো? মুহম্মদ বিন হারুন বখলী বললো যে, আসলে প্রতি বৎসরই এসে আমার জন্য বুযূর্গ লোকেরা দু‘আ করেন, কিন্তু কারো দু‘আ ক্ববূল হচ্ছে না। এটা আপনার ইখতিয়ার। তখন হযরত সুলত্বানুল আরিফীন রহমতুল্লাহি আলাইহি তিনি দু‘আ করলেন যে, মহান আল্লাহ পাক! এই লোকটাকে ক্ষমা করে দেন। অনেক দু‘আ করার পর মহান আল্লাহ পাক উনি বললেন, ঠিক আছে; আপনার দু‘আ আমি ক্ববূল করতে পারি। তবে এক শর্তে। সেই শর্ত হচ্ছে- যেহেতু তার সম্মানিতা মাতা তিনি তাকে জাহান্নামী বলেছেন, তাকে আমি প্রথমে জাহান্নামে নিক্ষেপ করবো। নিক্ষেপ করার পর আপনার দু‘আর কারণে আমি তার সম্মানিতা মাতা উনার দ্বারা সুপারিশ করিয়ে তাকে বেহেস্তে নিবো। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই শর্তে দু‘আ ক্ববূল হলো।

এখন বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। এটা শুধু ওয়াকেয়া না; হাক্বীক্বী একটা ঘটনা। একজন ব্যক্তি তার সম্মানিতা মাতা উনার সাথে খারাপ ব্যবহার করার কারণে সম্মানিতা মাতা তিনি যদি অসন্তুষ্ট হন, বদ দু‘আ করেন, সে বদ দু‘আ লেগে যায়। আবার দু‘আ করলে দু‘আর বদলা পাওয়া যায়, সরাসরি যিনি খ্বালিক্ব যিনি মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথে কথা বলা যায়। এটা যদি হয়, তাহলে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র শান মুবারক কিরূপ? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র শান মুবারক কিরূপ? তাহলে সেখানে কি হবে? কতটুকু জাহান্নাম ওয়াজিব হবে? কতটুকু বেহেস্ত ওয়াজিব হবে? উনারা খুশী হলে কতটুকু নিয়ামত সে লাভ করবে? আর অসন্তুষ্টি হলে কতটুকু গযবের মধ্যে সে পরবে? এটা ফিকির করতে হবে।

-মুহাদ্দিছ মুহম্মদ আবূ আহমাদ ছিদ্দীক্বাহ্।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ৩টি পর্ব

মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব

← আগের পর্বপর্ব ২ পরের পর্ব →এটি এখন পর্যন্ত সর্বশেষ পর্ব
  1. পর্ব ১ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (১) ২৪ নভেম্বর, ২০২৬
  2. পর্ব ২ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (২) ২৫ নভেম্বর, ২০২৬
  3. পর্ব ৩ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (৩) আপনি এখন এটি পড়ছেন