বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানশুক্র ও শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়২৬ সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্তের তাগিদ জারদারিরওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা৫ কারণে নতুন করে বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ৪ হাজার কেজি বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করছে মার্কিন সেনাবাহিনী, ঝুঁকিতে হাজারও মানুষআ. লীগকে সন্ত্রাসী সংগঠন ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিটে যা যা চাওয়া হয়েছেঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহদী হাসান পলাশমসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, সকাল ১১:০৩
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক:

দেশে আনার প্রক্রিয়া সহজ করা, ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রবাসী বাংলাদেশি, রপ্তানিকারক, ফ্রিল্যান্সার ও অন্যান্য সেবা খাতের পেশাজীবীদের আয় দেশে আনার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আমদানি ব্যয় ও অন্যান্য বৈদেশিক পরিশোধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রার নতুন উৎস তৈরি, ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ বাড়ানো এবং রিজার্ভের ওপর অপ্রয়োজনীয় চাপ কমানো।

এসব উদ্যোগ গ্রহণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গতকাল মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৩৫ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯.৫৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো এবং দেশের রিজার্ভ পরিস্থিতি শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা রপ্তানি খাতের আয় আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে আসাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে গত জুলাইয়ে তথ্যপ্রযুক্তি (আইসিটি), বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) এবং অন্যান্য অনলাইন পেশাগত সেবায় যুক্ত ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল সেবার বিপরীতে অর্থ গ্রহণ করে সংশ্লিষ্ট সেবাদাতাদের হিসাবে সমপরিমাণ স্থানীয় মুদ্রা জমা দিতে পারবে। পাশাপাশি নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে রপ্তানিকারকদের রিটেনশন কোটা (ইআরকিউ) সুবিধার আওতায় আয়ের একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুযোগও রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকেরা তাদের বিদেশি আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনতে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এতে ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়বে।

রপ্তানিকারকদের জন্যও বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ আরও কার্যকর করতে ইআরকিউ সুবিধা সম্প্রসারণে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় রপ্তানিকারকেরা তাদের রপ্তানি আয়ের নির্ধারিত অংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখতে পারেন। এর ফলে অনুমোদিত বৈদেশিক ব্যয় মেটাতে তাদের স্থানীয় বাজার থেকে নতুন করে ডলার কেনার প্রয়োজন কমে আসবে।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে বৈদেশিক মুদ্রায় সঞ্চয় গড়ে তুলতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স সরাসরি ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা (পিএফসি) এবং অনিবাসী বৈদেশিক মুদ্রা আমানত (এনএফসিডি) হিসাবে জমা দেওয়ার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে পরিচালিত রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতেও কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে থাকা দায়মুক্ত অর্থের বিপরীতে বৈদেশিক মুদ্রা ও টাকার মধ্যে সোয়াপ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট রপ্তানিকারকেরা তাদের বৈদেশিক মুদ্রা তাৎক্ষণিকভাবে ভাঙানো ছাড়াই স্থানীয় মুদ্রায় অর্থ পাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করা এবং বৈদেশিক মুদ্রাবাজারের কার্যকারিতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব উদ্যোগের ফলে বাজারে তারল্য ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

শুধু বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোই নয়, দেশের রিজার্ভ সুরক্ষায় বৈদেশিক মুদ্রার বহির্গমন ব্যবস্থাপনাতেও নজরদারি জোরদার করা হয়েছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত? এইমাত্র অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি ৪ মিনিট আগে গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ… ৬ মিনিট আগে ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচা… ৬ মিনিট আগে দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ -এইচআরএসএস নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্র… ৭ মিনিট আগে আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র -টিআইবি ৭ মিনিট আগে হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে … ৯ মিনিট আগে গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে -রাশেদ ৯ মিনিট আগে আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ ১২ মিনিট আগে ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন ১৩ মিনিট আগে ৭ জেলায় নতুন পুলিশ সুপার ৭ জেলায় নতুন পুলিশ সুপার ১৫ মিনিট আগে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ মিনিট আগে