মন্তব্য কলাম:
জ্বালানি সংকট ব্যবস্থাপনায় স্বনির্ভরতায় জোর দেয়ার বিকল্প নেই
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
মধ্যপ্রাচ্য পুড়ছে যুদ্ধের আগুনে। আর বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেল ও জ্বালানি গ্যাসের দাম। এই জ্বালানি উপাদানগুলোই এখন ভূ-রাজনীতির হিসাব-নিকাশ সব পাল্টে দিচ্ছে।
আমাদের দেশ এইসব হিসাবের বাইরে থাকছে না। ইতোমধ্যে আমরা সেটা দেখতেও পেয়েছি। হঠাৎ করেই জ্বালানি তেলের পাম্পগুলোতে দেখা গিয়েছে লম্বা লম্বা লাইন। আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো সবখানে। তবে সরকারের কিছু সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং ঈদের লম্বা ছুটির কারণে এই আতঙ্ক এখন আড়ালে।
কিন্তু মধ্যপ্রাচ্যে যেভাবে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে যুদ্ধের প্রেক্ষাপট, খুব বেশিদিন হয়তো সরকার জ্বালানি সংকট ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে না।
এই উদ্বেগ কাটাতে দেশের সচেতন মহল দীর্ঘ সময় ধরেই দেশের আভ্যন্তরীণ উৎপাদনে জোর দিতে সরকারকে পরামর্শ দিয়ে আসছেন।
বিশেষ করে দৈনিক আল ইহসান- সরকারী তেল-গ্যাস অনুসন্ধানকারী একমাত্র প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী ও আধুনিক করতে নিয়মিত লেখনী প্রকাশ করে আসছে।
তথ্যমতে, বর্তমান বাংলাদেশের গ্যাস জ্বালানির চাহিদার ৭০ ভাগ আসে দেশিয় কূপ থেকে, ৩০ ভাগ আসে আমদানির মাধ্যমে।
এক্ষেত্রে সরকার যদি আমদানির ৩০ ভাগ দেশিয় উৎস থেকে উত্তোলন করে, তাহলেই কিন্তু আর জ্বালানি গ্যাস বেশি দামে আমদানির প্রয়োজন হচ্ছে না।
এর ফলে আমাদের দেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব থেকে সহজেই মুক্ত থাকতে পারবে।
গ্যাস কূপ খননের প্রকল্পে যত দ্রুত সরকার জোর দিবে, বাপেক্সকে শক্তিশালী করবে এর সুফলও দ্রুত মিলবে।
বাংলাদেশের রাষ্ট্রীয় গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স সূত্রে জানা গেছে, ৬৮টি নতুন কূপ অনুসন্ধান করতে পারলে দৈনিক আরও ১৩৫ কোটি ঘনফুট পাওয়া সম্ভব। যা দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এসব কূপ খননে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অর্থ সংকটে আছে বাপেক্স।
অন্যদিকে জ্বালানি তেলের মধ্যে ডিজেল আমদানিনির্ভর হলেও পেট্রোল ও অকটেন মূলত দেশীয় গ্যাসক্ষেত্র থেকে পাওয়া উপজাত কনডেনসেট প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হয়।
কনডেনসেট থেকে উৎপাদিত পেট্রোলের পরিমাণ অনেক সময় দেশের চাহিদার চেয়েও বেশি হয়ে যায়। এই পেট্রোলের সঙ্গে আমদানি করা অকটেন বুস্টার মিশিয়ে অকটেন তৈরি করা হয়। ফলে দেশে ব্যবহৃত পেট্রোলের প্রায় পুরোটা এবং অকটেনের সিংহভাগ দেশেই উৎপাদিত হয়।
দেশে সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এবং কয়েকটি বেসরকারি রিফাইনারি কনডেনসেট থেকে পেট্রোল, অকটেনসহ প্রায় ৪০ ধরণের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ১৬ লাখ টন। অন্যদিকে দেশে পেট্রোল ও অকটেনের বার্ষিক চাহিদা প্রায় ৮ থেকে সাড়ে ৮ লাখ টন। অর্থ্যাৎ পেট্রোল ও অকটেনে চাহিদার চেয়ে দেশীয় উৎপাদন ক্ষমতা দ্বিগুণ।
কিন্তু সম্প্রতি অবাক করা ব্যাপার দেখা যাচ্ছে যে, এই পেট্রোল ও অকটেন আমদানি পণ্য না হলেও দেশের জ্বালানি তেলের পাম্পগুলোতে এগুলো নিতেই লম্বা লম্বা লাইন লেগে থাকে।
মূলত একদিকে মানুষের কাছে দেশীয় সক্ষমতা সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে যেমন রয়েছে সরকারের ব্যর্থতা তেমনি রয়েছে সরকারের নীতি নির্ধারকদের অপরিপক্ক সিদ্ধান্ত। কারণ মধ্যপ্রাচ্য সংকটের পরই সরকার পাম্পগুলোতে জ্বালানি তেল নেয়ার বিষয়ে সীমা ও সময় বেঁধে দিয়েছিলো। আর এতে করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা বলতে পারি-
সরকার যদি দ্রুত বাপেক্সকে কাজে লাগিয়ে নতুন গ্যাস কূপ ও জ্বালানি তেলের কূপ অনুসন্ধান করায়
এবং ইতোমধ্যে আবিষ্কৃত কূপসমূহ থেকে গ্যাস ও তেল উত্তোলনের প্রকল্প হাতে নেয়
তাহলে এই জ্বালানি স্বনির্ভরতা আমাদের অর্থনীতি যেমন শক্তিশালী রাখবে, তেমনি সাধারণ মানুষেরও জ্বালানি সংকটের আতঙ্ক পুরোপুরি কেটে যাবে।
-মুহম্মদ লিসানুল করিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












