চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
আর বছর কয়েক পরে এমন এক উল্কাবৃষ্টি দেখতে চলেছে পৃথিবীবাসী, যা আগের মহাজাগতিক ঘটনাবলিকে মøান করে দিতে পারে। কেননা এবার উল্কাবৃষ্টি হবে চাঁদ থেকে!
আসলে কয়েক মাস আগে জ্যোতির্বিজ্ঞানীরা শিউরে উঠেছিলো এক অতিকায় গ্রহাণুর সন্ধান পেয়ে। ২০২৪ ওয়াইআর৪ নামের ওই গ্রহাণু আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে- এমন আশঙ্কা তৈরি হয়েছিলো। তবে পরে দেখা যায়, গ্রহাণুটি দিক বদলে চাঁদের দিকে এগোচ্ছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য থেকে এমনটাই দাবি বিজ্ঞানীদের। এবার জানা গেল ২০৩২ সালে সেটি চাঁদের মাটিতে আছড়ে পড়লে তার জেরে উল্কাবৃষ্টি হবে পৃথিবীর বুকে।
সাধারণ ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার শরীর থেকে টুকরো ঝরে পড়লে উল্কাবৃষ্টি হয়। কিন্তু এবার ব্যাপারটা একেবারেই আলাদা। অতিকায় গ্রহাণুটি চাঁদের মাটিতে আছড়ে পড়লে চাঁদের টুকরো সংঘর্ষের পর পৃথিবীর দিকে ধেয়ে আসবে। তারপর আমাদের বায়ুম-লের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যাবে। মাটিতে দাঁড়িয়ে সেই আলোর লাগাতার ঝলকানি এক অনুপম সৌন্দর্যের সৃষ্টি করবে।
এছাড়াও সামগ্রিক ভাবে ওই মহাজাগতিক ঘটনা বিজ্ঞানীদের জন্য অতি গুরুত্বপূর্ণ এক ঘটনা বলে ফুটে উঠবে বলে মনে করা হচ্ছে। দাবি, চাঁদের মাটিতে সেটি আছড়ে পড়লে ৪০০ মিটারের মতো ব্যাসের বড় গর্ত তৈরি হবে। সেক্ষেত্রে কোনও গ্রহাণু আছড়ে পড়লে কি ধরনের প্রভাব পড়ে সেটা একেবারে কাছ থেকে দেখার সুযোগ পাবে বিজ্ঞানীরা। প্রস্তুত হতে পারবেন পৃথিবীর ক্ষেত্রে গ্রহাণুর আঘাতজনিত কোনও আশু বিপদের মোকাবিলার জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












