রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাঁচটি ওয়াগন ও একটি গার্ড ব্রেকের সঙ্গে বাস, মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রেলওয়ে সূত্র জানায়, ফরিদপুরের ধুলদী বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল খালাস শেষে ২৬টি ওয়াগন নিয়ে একটি তেলবাহী ট্রেন রাজবাড়ীর উদ্দেশ্যে ফিরছিল। পথে খানখানাপুর রেলগেটের আগে ট্রেনটির পেছনের পাঁচটি ওয়াগন ও একটি গার্ড ব্রেক কাপলিং ছিঁড়ে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেনের সামনের অংশ রেলগেট অতিক্রম করায় গেটম্যান ট্রেন চলে গেছে মনে করে ব্যারিয়ার তুলে দেন।
এ সময় গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় বিচ্ছিন্ন ওয়াগনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। তাদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুইজনের মৃত্যু হয়। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর রাজবাড়ী-ফরিদপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং ঢাকা-খুলনা মহাসড়কেও কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
ট্রেনের গার্ড এস এম শাহেদ জানান, বিচ্ছিন্ন ওয়াগনগুলো রেলগেটের দিকে এগিয়ে আসতে দেখে তিনি ট্রেনচালককে বিষয়টি জানান। কিন্তু এর আগেই দুর্ঘটনা ঘটে যায়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী রেলওয়ে বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্নাতক পাসে চাকরি দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদে চাকরি, আলিম পাসেও আবেদন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)