দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সকল অসামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিশেষ প্রতিবেদন
কিছুদিন আগে একটি সংবাদে প্রকাশিত হয়েছিল, ১৩ বছরের স্কুল ছাত্র আত্মহত্যার খবর। সে আত্মহত্যার কারণ হিসেবে একটি চিরকুটে লিখেছিল, সে তার জীবনের কোনো অর্থ খুঁজে পায়নি। এজন্য সে আত্মহননের পথ বেছে নেয়। এই ছেলেটিও ছিল কথিত সোশ্যাল মিডিয়ায় আসক্ত।
এদের আত্মহত্যার সিদ্ধান্তে এমন প্রশ্ন আসা স্বাভাবিক যে, এদের জীবনটাই এখনো শুরু হয়নি, এই বয়সে কোন অদৃশ্য সত্তা তাদের জীবনের অর্থ খোজাচ্ছে? কোন অদৃশ্য সত্তা তাদের শিশু বয়সে শুরু না হওয়া জীবনকে অর্থহীন ভাবাচ্ছে, আর নতুন জীবনের পথ খুঁজে বের করার তাগিদ দিচ্ছে?
আপনার সন্তান যদি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে থাকে তার বাহ্যিক অবস্থা দেখে আপনি স্বাভাবিক ভাবতেই পারেন। কিন্তু আসলে সে স্বাভাবিক না। তার চিন্তা জগতে বাস করছে আরেক অদৃশ্য সত্তা। সেই অদৃশ্য সত্তাই তার মনোজগৎ নিয়ন্ত্রণ করছে। কিন্তু আপনার কাছে সেই সত্তার নাম নেই, পরিচয় নেই, খোঁজ নেই। আসলে এটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার একটি মনস্তাত্ত্বিক আগ্রাসন।
বহির্বিশ্বের সচেতন দেশগুলোতে এই ভয়াবহ গোপন আগ্রাসনের সত্যতা খুঁজে পেয়েছে। যে কারণে অনেক দেশেই এইসব কথিত সোশ্যাল মিডিয়াগুলোর লাগাম সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে ধরার চেষ্টা করছে। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও এর ভয়াবহতার পরিণতি থেকে রেহাই পাচ্ছে না।
যুক্তরাষ্ট্রে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা-র বিরুদ্ধে শিশু-কিশোরদের মানসিক ক্ষতি ও আসক্তি তৈরির অভিযোগে একাধিক অভিভাবক এবং বিভিন্ন অঙ্গরাজ্য বড় ধরনের মামলা ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
মুখ্য অভিযোগ, মেটা পরিকল্পনা করে ফেসবুক ও ইনস্টাগ্রামকে এমনভাবে ডিজাইন করেছে যা শিশু-কিশোরদের আসক্ত করে তোলে। এর ফলে তরুণদের মধ্যে চরম উদ্বেগ, বিষণœতা, খাওয়ার ব্যাধি এবং আত্মহত্যার প্রবণতা তৈরি হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের একাধিক পরিবার ও অভিভাবক এবং ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে পৃথক মামলা ও আইনি পদক্ষেপ নিয়েছে। শিশু সুরক্ষায় অবহেলা এবং মানসিক ক্ষতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি নিউ মেক্সিকো আদালত মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
খোদ কাফেরদের দেশেই তাদের অসামাজিক যোগাযোগ মাধ্যমের ভয়াবহতা ও ক্ষতি প্রমাণিত হচ্ছে এবং তারা এসব বন্ধ করার জন্য জোরালো পদক্ষেপ নিচ্ছে। তাহলে ৯৮ ভাগ মুসলমানের দেশে কী করে এমন অসামাজিক মাধ্যম চালু থাকতে পারে?
-আবু মুহম্মদ ইসমাঈল জাবিহুল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলাতেই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম শাসকদের বদান্যতায় শুধু প্রাচীন বাংলায়ই লাখ লাখ মাদরাসা এবং বিশ্বমানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেনি। বরং বাংলার মুসলিম শাসকরা পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদীনা শরীফেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলেন।
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখন জাপানের অর্থায়নে মাতারবাড়ীতে যে সমুদ্র বন্দর হচ্ছে তার সুফল-সমৃদ্ধি নিবে ভারত।
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুরবানির রক্তে পরিবেশ দূষণের রব, পূজার মূর্তি ফেলা নিয়ে পরিবেশবাদীদের নীরবতা কেন?
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই। ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানরা কি তাদের ক্বিবলা পরিবর্তন করে ফেললো!!
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করেই ছড়িয়েছে জ্ঞান-বিজ্ঞানের আলো।
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
* আমার অভিভাবক তো আল্লাহ পাক, যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনিই সৎকর্ম পরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন। আল্লাহ পাক ব্যতীত তোমরা যাকে আহবান করো তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না এবং তাদের নিজেদেরকেও না। যদি তাদেরকে সৎপথে আহ্বান করেন তবে তারা শ্রবণ করবে না এবং আপনি দেখতে পাবেন যে, তারা আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা দেখে না’। (পবিত্র সূরা আ’রাফ শরীফ : ৭/১৯৪-১৯৮)।
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জনঅসন্তোষের আগুনে ঘি ঢালার শামিল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












