গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৬)
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ আশির, ১৩৯৩ শামসী সন , ০২ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আইন ও জিহাদ
কুরাইশগণের মধ্যস্ততাকারী প্রেরণ:
অতঃপর কুরাইশদের পক্ষ থেকে উরওয়া বিন মাসউদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট উপস্থিত হয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলো। আলোচনায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকেও সে সব কথাই বললেন, যা তিনি হযরত বুদাইল বিন ওয়ারাক্বা খুযায়ী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে এবং পরবর্তীতে কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত মিকরায বিন হাফ্স্কে বলেছিলেন।
প্রত্যুত্তরে উরওয়া বললো, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যদি আপনি নিজ জাতিকে নিশ্চিহ্ন করে দেন তবে কি আপনার পূর্বের কোন আরব সম্পর্কে শুনেছেন যে, সে নিজ জাতিকে সমূলে নিশ্চিহ্ন করে দিয়েছে? আর যদি দ্বিতীয় অবস্থা ঘটে যায় তবে মহান আল্লাহ পাক উনার কসম! আমি এমন কতগুলো মূর্খ ও লম্পট দেখেছি যারা আপনাকে ছেড়ে পলায়ন করবে।
এ কথা শুনে আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বললেন, “লাতের ঝুলন্ত চর্ম চুষতে থাক, আমরা উনাকে ছেড়ে পলায়ন করবো?”
উরওয়া বললো, “এ লোক কে?”
লোকজন বললেন, তিনি হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম।
উরওয়া বিন মাসউদ সাক্বাফী সে হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনাকে সম্বোধন করে বললো, ‘দেখেন, সেই সত্তার কসম! যাঁর কুদরতী হাত মুবারকে আমার জীবন রয়েছে। যদি এমন ব্যাপার না হতো যে, আপনি আমার একটি উপকার করেছিলেন এবং আমি তার প্রতিদান দিতে পারিনি, তবে অবশ্যই এর জবাব আমি দিয়ে দিতাম।’
এরপর উরওয়া পুনরায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে কথোপকথন শুরু করলো এবং আলাপ-আলোচনা চলা অবস্থায় বার বার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুন নি‘য়ামাহ মুবারক (দাঁড়ি মুবারক) সে ধরতে চাচ্ছিলো। হযরত মুগীরা বিন শো’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পাশেই দাঁড়িয়েছিলেন। হযরত মুগীরা বিন শো’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকে ছিলো একটি তরবারী মুবারক। আলোচনার সময় উরওয়া যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুন নি‘য়ামাহ মুবারক (দাঁড়ি মুবারক) ধরার জন্য হাত বাড়ানোর মত দুঃসাহস করতো। তখন হযরত মুগীরা বিন শো’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তরবারীর হাতল দ্বারা তার হাতে আঘাত করতেন এবং বলতেন, “হে বেয়াদব! হাত দূরে রাখো।”
অবশেষে উরওয়া নিজ মস্তক উত্তোলন করে বললো, ‘এ লোক কে?’
লোকেরা বললেন, তিনি হচ্ছেন হযরত মুগীরা বিন শো’বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। সে বললো, “অঙ্গীকার ভঙ্গকারী! আমি কি আপনার অঙ্গীকার ভঙ্গের ব্যাপারে দৌঁড় ঝাঁপ করছি না?”
প্রকৃত ঘটনাটি হচ্ছে, জাহেলী যুগে হযরত মুগীরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কিছু সংখ্যক লোকের সঙ্গে ছিলেন। কোন এক অবস্থায় তিনি সঙ্গী সাথীদের হত্যা করেন এবং তাদের ধন সম্পদ নিয়ে আসেন। অতঃপর তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। অবস্থার পরিপ্রেক্ষিতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত মুগীরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বলেন- ‘আপনিতো সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আপনার ধন সম্পদের সঙ্গে আমার কোন সম্পর্ক থাকবে না। আর এ ব্যাপারে উরওয়ার দৌঁড়-ঝাঁপ করার কারণ ছিলো, হযরত মুগীরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন তার ভ্রাতিষ্পুত্র।’ (চলবে)
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৬)
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৩ তম পর্ব)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২২ তম পর্ব)
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২১ তম পর্ব)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২০ তম পর্ব)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (১৯ তম পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












