কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
কক্সবাজার শহরের জাদিপাহাড় এলাকায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ছুরিকাহত হওয়ার পর স্থানীয় কয়েকজনের সহায়তায় সাইফুলের মোবাইল ফোন থেকে তার মাকে কল করা হয়। ফোনে সাইফুল জানান, কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেছে।
পরে তার মা ছেনুয়ারা বেগম ও স্বজনেরা ঘটনাস্থল থেকে সাইফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইফুল পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। তিনি পেশায় একটি এনজিওর গাড়িচালক ছিলেন। তার তিন সন্তান রয়েছে।
এদিকে, নিহতের মা ছেনুয়ারা বেগমের দাবি, কিছুদিন আগে সাইফুল একটি মোটরসাইকেল কিনেছিলেন। পরে ওই মোটরসাইকেলটি পুলিশ জব্দ করে। সাইফুল গাড়িটির কাগজপত্র থানায় দেখালে সেগুলো নকল বলে জানানো হয়।
এরপর থেকেই সাইফুলের সঙ্গে সাগর বাদশা ও আব্বুইয়া নামে দুই যুবকের বিরোধ ও ঝগড়া চলছিল বলে দাবি করেন তার মা। ছেনুয়ারার দাবি, মৃত্যুর আগে সাইফুল ওই দুই যুবকের নাম উল্লেখ করেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সংকট কাটাতে ৬ প্রকল্পে নজর
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ৪শ হটস্পটে ১৪শ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)