দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
দিনাজপুরে চার বছরের শিশু রাকিবা আক্তারকে হত্যা এবং ঘটনার দীর্ঘ ৮০ দিনেও পুলিশ মামলা না নেয়ার প্রতিবাদে দিনাজপুর-রংপুর মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর সদরের নসিপুর জামতলী এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের ওপর এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
অবরোধ চলাকালে উত্তেজিতজনতা সড়কের ওপর কাঠ ও বিভিন্ন সামগ্রী ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং একটি মোটরসাইকেল ও সাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৮০ দিন আগে নসিপুর জামতলী এলাকার চার বছর বয়সী শিশুকন্যা রাকিবা আক্তারকে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর শিশুটির নানা কোতোয়ালি থানায় মামলা করতে গেলেও নানা অজুহাত ও টালবাহানায় তা গ্রহণ করেনি পুলিশ। এরই প্রতিবাদে এবং অবিলম্বে মামলা রেকর্ডসহ ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা।
পরবর্তীতে বেলা গড়ালে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে আশ্বাস দেন এবং কোতোয়ালি থানা পুলিশ দ্রুত মামলা গ্রহণসহ আইনি ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে বিকেল ৪টার দিকে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সংকট কাটাতে ৬ প্রকল্পে নজর
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ৪শ হটস্পটে ১৪শ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)