স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
নূরানীগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে স্থানীয় ভাটিবন্দর এলাকার নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিহত শিক্ষার্থীরা হলেন, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার ফারুকের দুই জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তারা প্রত্যেকেই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যায়য়ের শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে জমজ ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তারা। তবে তারা ক্লাসে না গিয়ে চার বন্ধু মিলে নদীর ভাটিবন্দর এলাকায় গোসল করতে নামেন। পানিতে নামার অল্প কিছুক্ষণের মধ্যেই তীব্র স্রোতে তিনজন তলিয়ে যান, তবে চতুর্থ বন্ধু কোনোক্রমে তীরে উঠতে সক্ষম হন।
নূরানীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তিনজনেরই মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সংকট কাটাতে ৬ প্রকল্পে নজর
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ৪শ হটস্পটে ১৪শ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)