ক্যাফেইনবিহীন উষ্ণ পানীয়ের জগতে বিপ্লব এনেছে খেজুরের বীজ, আছে বহু স্বাস্থ্যগুণ
- খেজুরের বীজের পটাশিয়াম ডাবের পানিতে থাকা পটাশিয়ামের সমপরিমাণ
, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ডায়াবেটিসে ভুগছেন এমন সবার জন্য খেজুরের বীজ হতে পারে মহার্ঘ্য। কারণ, অগ্ন্যাশয়ের বিটা সেল কর্তৃক ইনসুলিন উৎপাদনকে সুরক্ষিত রাখতে এর ভূমিকা রয়েছে। ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধিতেও এটি সহায়ক।
ফলে নিয়ন্ত্রণে থাকে রক্তে গ্লুকোজের মাত্রা, কখনো বেড়ে গেলে তা কমায়। টাইপ ওয়ান এবং বিশেষত টাইপ টু ডায়াবেটিসে খেজুরের বীজ সেবনের উপকারিতা রয়েছে বলে একাধিক গুরুত্বপূর্ণ গবেষণায় প্রমাণ মিলেছে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি সূচক হলো রক্তের এইচবিএওয়ানসি, নিয়মিত খেজুরের বীজের গুঁড়া সেবনে এর মাত্রা স্বাভাবিক থাকে বলে গবেষণায় প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া নির্দিষ্টভাবে ডায়াবেটিক রোগীদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও সক্ষম এই খেজুরের বীজ।
অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলে ভরপুর:
ভুল যাপন পদ্ধতি, নানা প্রকার দূষণ ও তেজষ্ক্রিয়তার কারণে দেহের অভ্যন্তরে উৎপন্ন হয় ফ্রি র্যাডিকেল, যার ফলাফল অক্সিডেটিভ স্ট্রেস ও ডিএনএ ক্ষয়, পরিণতিতে বাড়ে প্রদাহ ও নানা রকম দুরারোগ্য ব্যাধি। উপরন্তু ধস নামে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায়। পরিণতিতে দেখা দেয় অকালবার্ধক্য আর নানা জরা-ব্যাধি। সবারই জানা, অ্যান্টি-অক্সিডেন্ট শরীর থেকে এই ফ্রি র্যাডিকেলকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে অক্সিডেটিভ স্ট্রেস রোধ করে। ইমিউন সিস্টেম হয় জোরদার। কমে প্রদাহ ও ক্রনিক রোগের সম্ভাবনা।
খেজুরের বীজে রয়েছে উচ্চমাত্রায় পলিফেনোলিক, ফেনোলিক অ্যাসিড, ফø্যাভোনয়েডস আর ক্যারোটিনয়েডসের মতো গুরুত্বপূর্ণ সব অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরজুড়ে নানা রকম ক্ষত সারাতে কার্যকর। ডিএনএর ক্ষয়রোধ তার মধ্যে অন্যতম। গবেষকেরা একে অভিহিত করছেন ‘অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়ার হাউস’ বলে।
সেই সঙ্গে একাধিক ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ উৎস এই খেজুরের বীজ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে পরিচালিত একটি গবেষণামতে, এতে রয়েছে ভিটামিন এ, বি১ (থায়ামিন), বি২ (রিবোফ্লাবিন), বি৯ (ফোলেট), ভিটামিন সি, ই, কে।
মিনারেল বা খনিজের মধ্যে ম্যাগনেসিয়ামের পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ পটাশিয়াম। সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিংক, ফসফরাস নিকেল আর কোবাল্টও রয়েছে কিছু পরিমাণে। আরও আছে গ্লুটামিক অ্যাসিড, লিউসিন, ফিনাইল অ্যালানিনের মতো অ্যামাইনো অ্যাসিড।
খেজুরের বীজের পটাশিয়াম ডাবের পানিতে থাকা পটাশিয়ামের সমপরিমাণ, খেজুরভেদে কখনো তার চেয়ে বেশি। এটি উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হতে পারে কার্যকর উপাদান। নানা রকম ভিটামিন ও মিনারেলের উপস্থিতির কারণে দাঁত, হাড়, অস্থিসন্ধির জন্যও এটি উপকারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের জোরালো ইঙ্গিত পাওয়ার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বজ্রপাত নিয়ে ১০ অদ্ভুত তথ্য, যা জানা জরুরি (১)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূর্যের তাপে ভেঙে যাচ্ছে বিশাল গ্রহাণু, আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যালাক্সির কেন্দ্রে থাকতে পারে ডার্ক ম্যাটার
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১০ হাজার সূর্যের শক্তি ছড়াচ্ছে প্রথম শনাক্ত ব্ল্যাক হোল সিগনাস এক্স-১
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিরিড উল্কাবৃষ্টি: আকাশে ঝলমলে আলোর রেখা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌরজগতেই থাকতে পারে রহস্যময় ‘পঞ্চম বল’
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাকৃতিক কম্পাস ধ্রুবতারা: আকাশে এক ঝলকে খুঁজে নেওয়ার উপায়
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেটা কেবল দিয়ে চার্জের সময় তথ্য চুরি ঠেকাবে এই যন্ত্র
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ‘মুকুল’ থেকে আম হয় না কেন?
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মানুষের আয়ু হতে পারে ২০০ বছর, সূত্র মিললো তিমির প্রোটিনে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো ঘুমের জন্য যা প্রয়োজন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












