কায়রোর ঐতিহাসিক আল আযহার জামে মসজিদ ও বিশ্ববিদ্যালয়
, ৪ঠা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯০ শামসী সন , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১১ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) স্থাপত্য নিদর্শন
আল আযহার জামে মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান মিশরের কায়রোতে। এই ঐতিহাসিক মসজিদটির প্রতিষ্ঠাকাল ৩৬০ হিজরী মোতাবেক ৯৭২খৃ:। এই ঐতিহাসিক মসজিদটির মিনারের সংখ্যা ৪টি। মসজিদের আয়তন ৭৮০০ মিটার বা ৮৪০০০ স্কয়ার ফিট। মসজিদটিতে ২০,০০০ মুসল্লী একসাথে নামায আদায় করতে পারেন।
আল-আজহার বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আহালে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদায় দ্বীনতত্ত্ব এবং শরঈ বা ইসলামিক আইন অধ্যয়নের জন্য মুসলিম বিশ্বের সর্বাগ্রে প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়ে এসেছে। মসজিদের মধ্যে একীভূত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এটি একটি মসজিদ বিদ্যালয়ের অংশ হিসেবে জাতীয়করণ করা হয় এবং ১৯৬১ খৃ: আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত করা হয়।
জামে আল আযহার প্রতিষ্ঠা ও নামকরণের ইতিহাসঃ
কায়রো শহর জওহর আল-সিকিলি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন সিসিলি থেকে আগত ফাতেমীয় সেনাপতি। তিনি ফাতেমীয় খিলাফতের পূর্ববর্তী রাজধানীর নামানুসারে এর নাম দিয়েছিলেন আল-মানসুরিয়া।
আন নূরুর রবি’য়াহ সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহিস সালাম উনার স্মৃতি মুবারক উনার প্রতি শ্রদ্ধাবনত ফাতেমীয় শাসকগণ এর নামকরণ করেন জামে-আল আযহার। আল-শরীফ তিউনিসিয়ার আল মাহদী সম্প্রদায়ের সেনাপতি জাওহার আল সিকিলী তাঁর সৈন্যবাহিনী নিয়ে ৩৫৮ হিজরী, ৯৬৯খৃ: মিশর জয় করেন এবং ৩৫৮ হিজরী কায়রো নগরীকে ফাতেমীয় খেলাফতের রাজধানী ঘোষণা করেন অতঃপর ১৪ রমাদ্বান শরীফ ৩৫৯ হিজরী মোতাবেক ৯৭০ খৃঃ শাসক আল মুঈজের নির্দেশে জামে আল আযহারের নির্মাণ কাজের শুভ সূচনা করেন।
মসজিদের বর্তমান নামটি শাসক আল-মুইজ থেকে মিশরের দ্বিতীয় ফাতেমীয় শাসক আল-আজিজ বিল্লাহর সময় প্রদান করা হয়েছে। এই ঐতিহাসিক মসজিদটির নামকরণ করা হয় নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আওলাদ সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুন নিসায়িল আলামিন, সাইয়্যিদাতুন নিসায়িল আহালিল জান্নাহ্, হযরত আন নূরুর রবি’য়াহ সায়্যিদাতুনা হযরত যাহারা আলাইহাস সালাম উনার সম্মানার্থে। উনার মহাসম্মানিত নাম মুবারক উনার স্মরণেই এই ঐতিহাসিক মসজিদটির নামকরণ করা হয় জামে আল আযহার।
মসজিদের নিকটে অবস্থিত প্রাসাদ সমূহকে সম্মিলিতভাবে আল-কুসুর আল-জাহিরা (االقصور الزاهرة) বলা হত। রাজকীয় বাগানের নামও জাহরা থেকে উদ্ভূত আরেকটি নামে নামকরণ করা হয়েছে। মসজিদের নাম জামি আল-কাহিরা থেকে আল-আজহার হওয়ার পূর্বে প্রাসাদসমূহের নির্মাণ ও নামকরণ সম্পন্ন হয়। মূলত হযরত আন নূরুর রবি’য়াহ আলাইহাস সালাম উনার সম্মানার্থেই এই নামকরণ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৫ম পর্ব)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৪র্থ পর্ব)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৩য় পর্ব)
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান”
০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (১ম পর্ব)
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইস্তাম্বুলে হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ (৩)
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইস্তাম্বুলে হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ (২)
১১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইস্তাম্বুলে হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ (১)
০৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেজুরের পাতায় লিখা পবিত্র কালামুল্লাহ শরীফ
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোঘল আমলের ইদ্রাকপুর দুর্গ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল সাক্ষী সাতৈর শাহী মসজিদ (১)
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












