স্থাপত্য-নিদর্শন
খেজুরের পাতায় লিখা পবিত্র কালামুল্লাহ শরীফ
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) স্থাপত্য নিদর্শন
আরব আমিরাতের শারজাহ সিটিতে অবস্থিত ‘মাজমাউল কুরআনুল কারীম’ কর্তৃপক্ষ খেজুরের পাতায় লিখা পবিত্র কালামুল্লাহ শরীফ উনার একটি দু®প্রার্প কপি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে। ‘মাজমা’র মহাসচিব জানিয়েছে, ‘প্রতিষ্ঠানটি বিভিন্ন যুগের এবং বিশ্বের অসংখ্য দেশের পবিত্র কালামুল্লাহ শরীফ উনার দুর্লভ কপি এবং দু®প্রাপ্য প্রতœঐতিহাসিক নুসখা সংগ্রহ করে গর্বিত।’
এই দু®প্রাপ্য অনুলিপিটি সম্পূর্ণরূপে খেজুরের পাতায় লিখা হয়েছে। কালামুল্লাহ শরীফের এই কপিটি লিখতে খেজুরের পাতা দিয়ে সর্বমোট ৭০টি পৃষ্ঠা বানানোর প্রয়োজন পড়েছে। প্রত্যেক পৃষ্ঠায় ৮টি খেজুরের পাতার (টুকরো) অংশযুক্ত করা হয়েছে এবং প্রতিটি খেজুরের পাতার দুই অংশে লিখার জন্য তিনটি করে লাইন রাখা হয়েছে। এভাবে এক পৃষ্ঠায় দুই পাশ মিলে সর্বমোট ৪৮টি লিখার লাইন হয়েছে। খেজুরের পাতার টুকরো অংশ দিয়ে প্রত্যেক পৃষ্ঠার দৈর্ঘ্য ৫৩ সে.মি. এবং প্রস্থ ৪২ সে.মি. হিসেবে তৈরি করা হয়েছে।
কালামুল্লাহ শরীফ উনার এই দু®প্রাপ্য অনুলিপিটি মরক্কোতে লিখা হয়েছিল। সেখানে ক্যালিগ্রাফার খেজুরের পাতার টুকরো অংশগুলোকে খুব সতর্কতার সঙ্গে পরিচর্যা করেছেন। তিনি সেগুলো প্রথমে পরিষ্কার করেছেন। অতঃপর সমানভাবে টুকরো টুকরো করে কেটেছেন। এরপর সেগুলো যেন দীর্ঘস্থায়ী হয় এবং যুগ যুগ ধরে অপরিবর্তিত থাকে, সেটা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট উপকরণ ও কেমিক্যাল ব্যবহার করে যতœ নিয়েছেন। সর্বশেষ প্রত্যেক পৃষ্ঠার টুকরোগুলো সমান করে একটার পর একটা সেলাই করেছেন এবং সব পৃষ্ঠাগুলো একত্রিত করে চামড়ার কভারের মধ্যে সংরক্ষণ করেছেন।
এ দুর্লভ এবং বৈশিষ্ট্যপূর্ণ কালামুল্লাহ শরীফ উনার কপিটি শারজাহ’র মাজমা- এর অধীনে পরিচালিত আটটি জাদুঘরের মধ্যে অন্যতম।
সম্পাদনায়: মুহম্মদ নাইম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সাদা রত্ন ঐতিহাসিক মতি মসজিদ
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নহরে জুবাইদা: ঐতিহাসিক মিষ্টি পানির খাল
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহি আলাইহি উনার নামকরণে তৈরী করা হয়েছিলো ভারতের যে মসজিদ: ফিরোজাবাদে যুগের সাক্ষী ঐতিহাসিক নিদর্শন কুতুব শাহি মসজিদ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের জান্নাতবাদে ঐতিহাসিক জাহানীয়া মসজিদ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুবা বাংলার ঐতিহাসিক শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় ৩০০ বছর আগের মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৫ম পর্ব)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৪র্থ পর্ব)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৩য় পর্ব)
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান”
০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (১ম পর্ব)
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












