স্থাপত্য-নিদর্শন
ইস্তাম্বুলে হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ (১)
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২১ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্থাপত্য নিদর্শন
ঐতিহাসিক আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ তুরস্কের ইস্তাম্বুলের ইয়ূপ জেলায় এবং গোল্ডেন হর্ন শহরের কাছে অবস্থিত। এই ঐতিহাসিক মসজিদটি হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নামে নামকরণ করা হয়েছে যা স্থানীয় ভাষায় “ইয়ূপ বা আইয়ূব সুলতান মসজিদ” নামেই বেশি পরিচিত।
এই ঐতিহাসিক মসজিদটি উসমানীয় সালতানাত কর্তৃক ইস্তাম্বুলে নির্মিত প্রথম মসজিদ। তুরস্কের ইস্তাম্বুলে মসজিদটি ১৪৫৮ খৃ: নির্মিত হয়। ইসলামী ও ঐতিহ্যবাহী উসমানীয় স্থাপত্যশৈলীতে এই ঐতিহাসিক মসজিদটি নির্মিত। মসজিদে মিনারের সংখ্যা ২টি গম্বুজের সংখ্যা ৮টি।
অত্যন্ত উঁচু পর্যায়ের ছাহাবী হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পবিত্র স্মৃতি বিজড়িত এই মসজিদ ইস্তাম্বুলের স্থানীয় অধিবাসীদের কাছে “আইয়ূব সুলতান মসজিদ” নামে পরিচিত। বন্দর নগরী ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে মারমারার কূল ঘেষে নগর প্রাচীর সংলগ্ন এই মসজিদের পাশে কনষ্টান্টিনোপলের সম্মুখ যুদ্ধে শাহাদাতের অমীয়সুধা পান করে শায়িত আছেন হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
মহান আল্লাহ পাক উনার প্রদত্ত সৌভাগ্যের অধিকারী হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার দুনিয়াবী জিন্দেগী এবং উনার শাহাদাত মুবারক প্রকাশ উভয় ক্ষেত্রেই তিনি অত্যন্ত সফল ও সৌভাগ্যবান। কেননা, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হিজরত মুবারক করে পবিত্র মদীনা শরীফ গমন করলেন, তখন পবিত্র মদীনা শরীফ উনার প্রত্যেকেই মনে-প্রাণে চাইলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেন উনাদের আতিথ্য তথা গোলামী মুবারক গ্রহণ করেন প্রত্যেকেই এগিয়ে এসে করজোড়ে এক বুক আশা নিয়ে আরজী পেশ করতে লাগলেন ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! দয়া ইহসান মুবারক করে আমার বাড়ীতে আমার আতিথেয়তা গ্রহণ করুন।
তিনি সবাইকে একই উত্তর মুবারক দিলেন আমার সওয়ারী মহান আল্লাহ পাক উনার কর্তৃক নির্দেশিত। অতএব তিনি যার বাড়ীর আঙ্গিনায় গিয়ে থামবে আমি তারই মেহমান হবো অর্থাৎ উনার গোলামী গ্রহণ করবো। সব আগ্রহের অবসান ঘটিয়ে উট গিয়ে থামলো হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বাড়ীর আঙ্গীনায়। পরম সৌভাগ্যবান এই ছাহাবী উনার আন্তরিক আতিথেয়তায় দীর্ঘ ৮ মাস নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবস্থান করেন। হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এবং উনার আহলিয়া এই ৮ মাস নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে আনজাম দেন।
এই মহামূল্যবান সৌভাগ্য কেবলমাত্র হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পক্ষেই অর্জন করা সম্ভব হয়েছিলো। ঠিক তেমনিভাবে উনার দুনিয়াবী জিন্দেগী মুবারক শেষে (শাহাদাতী শান মুবারক প্রকাশের সময়) উনার সৌভাগ্য ছিলো ঈর্ষণীয়, কেননা তিনি এমন এক গুরুত্বপূর্ণ জিহাদে শাহাদাতবরণ করেন, যে জিহাদে মুসলিম বাহিনীর পক্ষে শুধুমাত্র অংশগ্রহণের প্রতিদান ছিলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক প্রতিশ্রুত জান্নাত।
আর তিনি সেই যুদ্ধে কেবল মাত্র অংশগ্রহণ করেননি, বরং বীরত্বের সাথে লড়াই করে শাহাদাতবরণের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ সন্তুষ্টি মুবারক উনার মাঝে নিজেকে চূড়ান্তভাবে সমর্পণ করেছেন। কারণ, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, “যে ব্যক্তি কনষ্টান্টিনোপলের যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষে অংশগ্রহণ করবে, উনার জন্যে জান্নাত অবধারিত। হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সেই মহান প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন ঘটিয়েছেন।
সম্পাদনায়: মুহম্মদ নাইম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের জান্নাতবাদে ঐতিহাসিক জাহানীয়া মসজিদ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুবা বাংলার ঐতিহাসিক শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় ৩০০ বছর আগের মুঘল আমলের ঐতিহাসিক মসজিদ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৫ম পর্ব)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৪র্থ পর্ব)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (৩য় পর্ব)
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান”
০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ এক স্থপতি “মিমার সিনান” (১ম পর্ব)
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইস্তাম্বুলে হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ (৩)
১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইস্তাম্বুলে হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ (২)
১১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেজুরের পাতায় লিখা পবিত্র কালামুল্লাহ শরীফ
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












