স্থাপত্য-নিদর্শন
ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ আশির, ১৩৯৩ শামসী সন , ০৯ মার্চ, ২০২৬ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্থাপত্য নিদর্শন
ভেতর বাইরে সর্বত্র অপরূপ সৌন্দর্যম-িত এ মসজিদ মুগ্ধ করবে যে কাউকে। মসজিদের একটি দু’টি ছবি দেখে এর সৌন্দর্য রহস্য বোঝার উপায় নেই। কুয়ালালামপুরের পুত্রাজায়া যেমন পটে আঁকা ছবির মতো সাজানো আর সুন্দর; ঠিক তেমন সুন্দর এই মসজিদ। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদের তালিকায় অনায়াসে উপরের দিকে স্থান পায় এ মসজিদের নাম।
নির্মাণগত দিক দিয়ে মসজিদটি যেমন সুন্দর তেমনি একে আলাদা সৌন্দর্য এনে দিয়েছে এর অবস্থানগত কারণ। মসজিদটি পুত্রাজায়া লেকের মধ্যে অবস্থিত। প্রবেশপ্রান্ত স্থলভাগের সাথে যুক্ত। মসজিদটির কয়েক গজ দূরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন পারাদানা পুত্রা। স্বাভাবিকভাবেই এর চারদিকে অপরূপ শোভাম-িত। মসজিদের সামনে বিশাল গোলচত্বরটিও পুত্রাজায়া লেকবেষ্টিত। লেকটি মানবসৃষ্ট।
পুত্রাজায়ার প্রধান মসজিদ পুত্রা মসজিদ। মসজিদের গম্বুজ হালকা লাল রঙের। হালকা গোলাপী গ্রানাইট পাথর দিয়ে নির্মিত এ গম্বুজ। হালকা লাল গম্বুজ, হালকা গোলাপী রঙের গ্রাইনাইট পাথর আর সুন্দর কারুকাজ মসজিদটিকে করেছে দৃষ্টিনন্দন। মসজিদটি নির্মাণ কাজ শুরু ১৯৯৭ সালে। দুই বছরের মাথায় নির্মাণ সম্পন্ন হয়। একসাথে ১৫ হাজার মুসল্লি ছলাত আদায় করতে পারেন এখানে। ছলাতের স্থান, শাহান এবং পড়ার রুম এ তিন মিলে মসজিদটি। নামাজের স্থানে রয়েছে মোট ১২টি বিশালাকায় খুঁটি।
এর মাঝখানে প্রধান গম্বুজ। মসজিদের গম্বুজ ২৫০ ফিট উঁচু। গম্বুজের ব্যাসার্ধ ১১৮ ফুট। মসজিদের বিভিন্ন রুমে কনফারেন্স, সিম্পোজিয়াম ও সেমিনার আয়োজনের ব্যবস্থা রয়েছে। মুসল্লিরা শাহানে জড়ো হয়ে বসতে পারেন। একসাথে পাঁচ হাজার লোক বসতে পারেন শাহানের ওপর। ৩৮০ ফুট উঁচু মিনারটি বাগদাদের শেখ ওমর মসজিদের আদলে নির্মিত। পৃথিবীর অন্যতম আধুনিক মসজিদ গণ্য করা হয় পুত্রা মসজিদকে। মসজিদের সামনে সুসজ্জিত ফুলের বাগান, বৃক্ষরাজি সহজেই মুগ্ধ করে দর্শকদের।
সম্পাদনায়: মুহম্মদ নাইম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের মালদহর ঐতিহাসিক তাঁতীপাড়া মসজিদ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সের ইতিহাসে মুসলিম অবদানের এক জীবন্ত দলিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুনামগঞ্জে কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উমাইয়া আমলের মুসলিম স্থাপত্য ‘কুসাইর আমরা দুর্গ’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আফ্রিকার দেশ ঘানার ঐতিহাসিক স্থাপত্য ‘লারাবাঙ্গা মসজিদ’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দরের ঐতিহাসিক নিদর্শন হযরত বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মসজিদে জুমুয়াহ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত ইসলামী সভ্যতার অনবদ্য নিদর্শন নাফত বা পেট্রোলিয়াম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের সাদা রত্ন ঐতিহাসিক মতি মসজিদ
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নহরে জুবাইদা: ঐতিহাসিক মিষ্টি পানির খাল
১৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












