মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবিদুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকেরবিশ্ববাজারে তেলের দাম কমে প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্নগাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৭)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, রাত ৩:৪২ আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬, রাত ১২:১৯
ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৭)
(সম্মানিত বদর জিহাদ মূলত: খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার খাছ গায়েবী মদদের ঘটনা। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী চলেন, খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার উপর পূর্ণ তাওয়াক্কুুল করেন, উনারাই গায়েবী মদদের অধিকারী হন। আর যারা সন্ত্রাসী হামলা চালায় ও সন্ত্রাসবাদ লালন করে তারা মুরতাদ ও জাহান্নামী। সন্ত্রাসীদের উপর খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ্্ পাক উনার লা’নত। সন্ত্রাসী আর মুজাহিদ কখনও এক নয়। সন্ত্রাসী হামলা আর জিহাদ কখনও এক নয়। )
পূর্ব প্রকাশিতের পর
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাক উনার মধ্যে আরো ইরশাদ মুবারক করেন-
ذٰلِكَ بِأَنَّهُمْ شَاقُّوْا اللهَ وَرَسُوْلَهُ وَمَنْ يُّشَاقِقِ اللهَ وَرَسُوْلَهُ فَإِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ-ذَٰلِكُمْ فَذُوْقُوْهُ وَأَنَّ لِلْكَافِرِيْنَ عَذَابَ النَّارِ
অর্থ: “ইহা এ কারণে যে, তারা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধিতা করে। (তাই যারা বিরোধিতা করবে তাদের জেনে রাখা উচিত) নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি শাস্তি দানে খুবই কঠোর। সুতরাং তোমরা এ শাস্তি আস্বাদন করো এবং জেনে রাখ, কাফিরদের জন্য রয়েছে আগুনের শাস্তি। ” (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ-১৩-১৪)
অর্থাৎ যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধিতা করে, তারা কাট্টা কাফির ও চির জাহান্নামী এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। সম্মানিত বদর জিহাদে কুরাইশ কাফির-মুশরিকরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে জিহাদ করার জন্য এসেছিল। কিন্তু মহান আল্লাহ পাক তিনি তা বরদাশত করলেন না। এদের শাস্তিস্বরূপ ৭০ জন নিহত হলো এবং ৭০ জন বন্দি হলো। আর কুরাইশ কাফির-মুশরিকরা যারা বদর জিহাদে নিহত হয়েছে তাদেরকে মহান আল্লাহ পাক তিনি জাহান্নামে কঠিন শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ! (তাফসীরে মাযহারী)
মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধিতা করার ফলাফল খুবই ভয়াবহ। তাই মহান আল্লাহ পাক তিনি বদর জিহাদের মাধ্যমে কুরাইশ মুশরিকদেরকে দুনিয়ার শাস্তির পরে আখিরাতে ভয়াবহ শাস্তি প্রদান করবেন। কারণ মহান আল্লাহ পাক তিনি অবশ্যই কঠিন শাস্তিদাতা।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাক উনার মধ্যে আরো ইরশাদ মুবারক করেন-
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (১২৩) إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ(১২৪)
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে বদর জিহাদে সাহায্য করেছেন, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। কাজেই আপনারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন, আপনারা অবশ্যই (উনার নেয়ামতের অর্থাৎ উনার সাহায্যের) শুকরিয়া আদায় করুন। ”
(আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) যখন আপনি (হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে) বলেছিলেন, ইহা কি আপনাদের জন্য যথেষ্ট নয় যে, আপনাদের রব তায়ালা তিনি প্রেরিত তিন হাজার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের দ্বারা আপনাদেরকে সাহায্য করবেন?” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ-১২৩-১২৪)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় তাফসীরে উল্লেখ আছে যে, তিন হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের প্রেরণের প্রসঙ্গটিও সম্মানিত বদর জিহাদ উনার সঙ্গে সম্পর্কিত। হযরত কাতাদাহ্্ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, তিন হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের প্রেরণের প্রসঙ্গটি ছিলো সম্মানিত বদর জিহাদের ময়দানের। ” সুবহানাল্লাহ!
ইবনে আবী শাইবা রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মুছান্নাফ কিতাবে এবং ইবনে আবী হাতেম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত শুবা রহমতুল্লাহি আলাইহি উনার রেওয়ায়েত (বর্ণনা) উল্লেখ করে বর্ণনা করেছেন, “বদর জিহাদের ময়দানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জানতে পারলেন যে, করজ বিন জাবির যুদ্ধরত কুরাইশদেরকে সাহায্য করতে চায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে মহান আল্লাহ্ পাক তিনি প্রেরিত তিন হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের দ্বারা বিশেষ সহায়তা সম্বলিত উক্ত পবিত্র আয়াত শরীফখানা নাযিল করেন।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাক উনার মধ্যে আরো ইরশাদ মুবারক করেন-
بَلَى إِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُمْ مِنْ فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ(১২৫)
অর্থ: “তবে হ্যাঁ, আপনারা যদি ছবর ইখতিয়ার করেন, ধৈর্য ধারণ করেন, তাকওয়া অবলম্বন করেন, এ অবস্থায় কাফিররা যদি আপনাদের উপর আক্রমন করে তাহলে মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে বদর জিহাদে চিহ্নিত পাঁচ হাজার সশস্ত্র ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে সাহায্য করবেন। ” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ-১২৫)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে উল্লেখ করা হয়েছে যে, “উক্ত পবিত্র সূরা শরীফ উনার ১২৪ নং আয়াত শরীফ উনার মধ্যে বদর জিহাদে প্রেরিত ৩ হাজার সশস্ত্র ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সাহায্য কি আপনাদের জন্য যথেষ্ট নয়, এরকম প্রশ্ন করে ১২৫ নং আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিচ্ছেন, আপনারা জেনে রাখুন! মহান আল্লাহ পাক তিনি, ৩ হাজার কেন; চিহ্নিত পাঁচ হাজার সশস্ত্র ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে আপনাদেরকে সাহায্য করবেন। ” তবে শর্ত হচ্ছে, আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। অর্থাৎ সম্মানিত জিহাদ মুবারকে অটল থাকতে হবে এবং আমার যিনি মহাসম্মানিত হাবীব মাহবূব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুকুম মুবারকের খিলাফ (বিপরীত) থেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ্! (তাফসীরে মাযহারী)
-আল্লামা মুহম্মদ জাহাঙ্গীর হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।
ধারাবাহিক · মোট ৩৬টি পর্ব

ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ

  1. পর্ব ৮ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-০৮) ১০ মে, ২০২৩
  2. পর্ব ৩২ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩২) ১০ আগস্ট, ২০২৩
  3. পর্ব ৩৩ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৩) ১৬ আগস্ট, ২০২৩
  4. পর্ব ৩৪ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৪) ১৭ আগস্ট, ২০২৩
  5. পর্ব ৩৫ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৫) ২৩ আগস্ট, ২০২৩
  6. পর্ব ৩৬ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ পর্ব-৩৬ ৩০ আগস্ট, ২০২৩
  7. পর্ব ৩৭ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৭) আপনি এখন এটি পড়ছেন
  8. পর্ব ৩৮ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৮) ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  9. পর্ব ৩৯ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৩৯) ২২ সেপ্টেম্বর, ২০২৩
  10. পর্ব ৪১ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৪১) ৫ অক্টোবর, ২০২৩
  11. পর্ব ৪২ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৪২) ১১ অক্টোবর, ২০২৩
  12. পর্ব ৪৩ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৪৩) ৯ নভেম্বর, ২০২৩
  13. পর্ব ৫০ ঐতিহাসিক সম্মানিত বদর জিহাদ (পর্ব-৫০) ১ মার্চ, ২০২৪

সব ৩৬টি পর্ব দেখুন ›

আরও পড়ুন

সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব) ১০ ঘণ্টা আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব গোটা আলমে বিরাজমান (২) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব গোটা আলমে বিরাজমান (২) ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ س… ৬ দিন আগে ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ৬ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬) ৬ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ১৭ নভেম্বর, ২০২৬ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১৬ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১৬ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ১১ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬