মার্কিন গোয়েন্দা প্রতিবেদন :
ইরান সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আশির, ১৩৯৩ শামসী সন , ১৩ মার্চ, ২০২৬ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গত ১২ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরেও ইরানের ক্ষমতাসীন সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। রয়টার্সের প্রতিবেদনে অন্তত চারজন জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গোয়েন্দাদের মতে, হামলা শুরুর পর থেকে ইরানে সরকার পতনের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং সাধারণ জনগণের মধ্যে ক্ষমতাসীন সরকারের গ্রহণযোগ্যতা বেড়েছে, যা গত বছরের ডিসেম্বর-জানুয়ারিতে সরকারের পতনের দাবিতে হওয়া আন্দোলনের সময় অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
গত ২৮ অক্টোবর দুই বিশ্ব সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের উপর সন্ত্রাসী হামলা করে ইরানের শীর্ষ নেতাদের হত্যা করে।
মার্কিন গোয়েন্দারা ইরানের উপজাতি গ্রুপ কুর্দী বাহিনী মাঠে নামানো নিয়ে ভাবছিলোও, ট্রাম্প ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সে ইরানে স্থলবাহিনী পাঠাতে চায় না। গোয়েন্দাদের মতে, উপজাতি কুর্দি সশস্ত্র বাহিনী আইআরজিসি এবং ইরানের নিয়মিত বাহিনীর জন্য কার্যকর হুমকি সৃষ্টি করতে পারবে কি না, তা নিয়েও ওয়াশিংটনে সন্দেহ রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে ক্ষমতাসীন সরকার বিপুল শক্তি ধরে রেখেছে এবং বিদ্রোহী বা বহিরাগত হস্তক্ষেপের সম্ভাবনা সীমিত। ওয়াশিংটন সরকারের পরবর্তী পদক্ষেপ এখনও অনিশ্চিত।
এদিক ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরাইল ও মার্কিনি দুই সন্ত্রাসী। মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো নিয়মিত ইরানের মিসাইল ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইহুদিবাদীদের পালিয়ে যাওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে : তাইব
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারের প্রতি যে আহ্বান জানালো ইরান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন সামরিক বাহিনীতে অশ্লীল নিপীড়নের শিকার সাড়ে ২০ হাজার সদস্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ : গবেষণা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওজুতে পানির ব্যবহার কমাতে বললো যুক্তরাজ্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)