ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৬)
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) আইন ও জিহাদ
জিহাদ চলাকালীন সময়ে সংঘটিত মহাসম্মানিত মহাপবিত্র মুজিযাহ শরীফ:
হযরত নু’মান ইবনে বশীর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, উনার বোন খন্দকের জিহাদের সময় খন্দকের কাছে কিছু খেজুর নিয়ে এলেন। তিনি এনেছিলেন এ জন্যে যে, উনার ভাই এবং মামা খাবেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে নিয়ে যাওয়ার সময় তিনি খেজুরগুলো চেয়ে নিয়ে একটি কাপড় বিছিয়ে তার ওপর ছড়িয়ে দিলেন। এরপর খনন কাজে নিয়োজিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে খেজুর খেতে ডাকলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এসে খেতে শুরু করলেন। উনারা যত খাচ্ছিলেন খেজুর ততই বাড়ছিলো। সবাই পেট ভরে খেয়ে কাজে চলে গেলেন, খেজুর তখনো বিছানো কাপড়ের বাইরে পড়ে যাচ্ছিলো। সুবহানাল্লাহ! (সিরাতে ইবনে হিশাম, ২য় খন্ড, ২১৮ পৃষ্ঠা)
উল্লেখিত ঘটনার চেয়ে বিস্ময়কর একটি ঘটনা সেই সময় ঘটেছিলো। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে সেই ঘটনা বর্ণনা করেন। হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমরা পরিখা খনন করছিলাম হঠাৎ একটি বড় পাথর পড়লো। কিন্তু কিছুতেই সেটি আমরা নড়াতে পারছিলাম না। আমরা তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এ কথা জানালাম। তিনি বললেন, আমি আসছি। উনার (নূরুল ওয়ারা মুবারকে) পেট মুবারকে তখন পাথর বাঁধা ছিলো। তিনি কোদাল দিয়ে পরিখার ভেতর সেই পাথরের ওপর আঘাত করলেন। সাথে সাথে সেই পাথর ধুলোবালির স্তুপে পরিণত হলো সুবহানাল্লাহ! [ছহীহ বুখারী শরীফ, ২য় খন্ড, ৫৮৮ পৃষ্ঠা]
অন্য এক বর্ণনায় এসেছে-
عن حضرت البراء بن عازب رضي الله تعالى عنه قال لما كان حين أمرنا رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم بحَفْرِ الخَنْدَقِ عَرَضَتْ لنا في بعضِ الخَنْدَقِ صخرةٌ لا نأخذُ فيها المَعَاوِلَ، فاشتَكَيْنا ذلك إلى النبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّم، فجاء فأخذ المِعْوَلَ فقال : بسمِ اللهِ، فضرب ضربةً فكسر ثُلُثَها، وقال: اللهُ أكبرُ أُعْطِيتُ مَفاتيحَ الشامِ، واللهِ إني لَأُبْصِرُ قصورَها الحُمْرَ الساعةَ، ثم ضرب الثانيةَ فقطع الثلُثَ الآخَرَ فقال: اللهُ أكبرُ، أُعْطِيتُ مفاتيحَ فارسٍ، واللهِ إني لَأُبْصِرُ قصرَ المدائنِ أبيضَ، ثم ضرب الثالثةَ وقال: بسمِ اللهِ، فقطع بَقِيَّةَ الحَجَرِ فقال : اللهُ أكبرُ أُعْطِيتُ مَفاتيحَ اليَمَنِ، واللهِ إني لَأُبْصِرُ أبوابَ صنعاءَ من مكاني هذا الساعةَ
অর্থ: হযরত বারা ইবনে আযিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, পরিখা খননের সময় একটি বিরাট পাথর অন্তরায় হয়ে দাঁড়ালো। কোদাল দিয়ে আঘাত করা হলে কোদাল ফিরে আসছিলো। এ ব্যাপারটি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমরা জানালাম। তিনি কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ বলে আঘাত করলেন। পাথরের একাংশ ভেঙ্গে গেলো। তিনি বললেন, ‘আল্লাহু আকবর, আমাকে শাম দেশ অর্থাৎ সিরিয়ার চাবি দেয়া হয়েছে। মহান আল্লাহ পাক উনার শপথ, আমি এখন সেখানে লাল মহল দেখতে পাচ্ছি।’ এরপর দ্বিতীয় আঘাত করলেন। আরো একটি টুকরো বের হলো। তিনি বললেন, ‘মহান আল্লাহ পাক উনার শপথ, আমি এখন মাদায়েনের শ্বেত মহল দেখতে পাচ্ছি।’ এরপর তৃতীয় আঘাত করে বললেন, ‘বিসমিল্লাহ।’ এতে পাথরের বাকি অংশ কেটে গেলো। তিনি বললেন, ‘আল্লাহু আকবর, আমাকে ইয়েমেনের চাবি দেয়া হয়েছে। আমি এখন সানআর ফটক দেখতে পাচ্ছি।’ (ফতহুল বারী ৭/৪৫৮, সুনানে নাসাঈ শরীফ, ২/৫৬ , বায়হাকী শরীফ ৩/৪২১)
-আল্লামা মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মুহব্বত ঈমান, আর উনাদের সমালোচনা করা লা’নতগ্রস্ত হওয়ার কারণ
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৫ম পর্ব)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৫)
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৫)
১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৪র্থ পর্ব)
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৪)
১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৪)
১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩য় পর্ব)
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৩)
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (২)
০২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












