আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আশির, ১৩৯৩ শামসী সন , ১৩ মার্চ, ২০২৬ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পবিত্র রমজান মাসে জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ টানা ১২ দিন ধরে বন্ধ রাখার ঘটনায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ।
কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর এবং সংযুক্ত আরব আমিরাত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানায়।
এক বিবৃতিতে এই আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরনো শহর এবং পবিত্র উপাসনালয়গুলোতে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলি বাধা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের 'নগ্ন লঙ্ঘন'। তারা একে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার অবমাননা এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে মন্ত্রীরা জোর দিয়ে বলেন, দখলকৃত জেরুজালেম কিংবা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। আল-আকসা মসজিদ এলাকাটি সম্পূর্ণভাবে মুসলমানদের জন্য এবং এর প্রশাসনিক দায়িত্ব জর্ডানের আওতাধীন 'জেরুজালেম এনডাউমেন্টস অ্যান্ড আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগ'-এর ওপর ন্যস্ত।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় একে ফিলিস্তিনিদের অধিকার হরণের একটি সুপরিকল্পিত নীতি হিসেবে বর্ণনা করেছে। হামাসও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, উপাসনার স্বাধীনতায় হস্তক্ষেপ করে ইসরায়েল এক ‘বিপজ্জনক ঐতিহাসিক নজির’ স্থাপন করছে।
মুসলিম দেশগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা দখলদার ইসরায়েলকে এই অবৈধ পদক্ষেপ বন্ধ করতে এবং অবিলম্বে আল-আকসা মসজিদের সব গেট খুলে দিতে বাধ্য করে।
উল্লেখ্য, ইরানের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল জেরুজালেমের পুরনো শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বিধিনিষেধ আরোপ করে রেখেছে, যার ফলে রমজান মাসেও সাধারণ মুসল্লিরা আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)