চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন?
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রামে একটি মামলার সাক্ষী একজন পুলিশ সদস্য। কিন্তু বদলি হয়ে তিনি বর্তমানে খুলনায় কর্মরত আছেন। মামলায় সাক্ষ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে চট্টগ্রামে আসতে হবে, কিন্তু অনেকদিন ধরেই তিনি উপস্থিত হননি বা হতে পারেননি।
এটি একটি উদাহরণ হিসাবে বলা হলেও বাংলাদেশের বিভিন্ন আদালতে জমে থাকা অনেক মামলার ক্ষেত্রে এই জটিলতা বেশ পরিচিত। এর ফলে দিনের পর দিন মামলার তারিখ যেমন পেছাতে থাকে, তেমনি বিলম্বিত হয় সামগ্রিক বিচার প্রক্রিয়া।
দেশের বিচার প্রক্রিয়ায় এই বিষয়টিকে একটি পদ্ধতিগত জটিলতা হিসেবেই দেখছেন আইন বিশেষজ্ঞরা। এ নিয়ে নানা আলোচনা থাকলেও এটি সমাধান করা সম্ভব হয়নি।
বিষয়টি যে কেবল পুলিশ সদস্যদের ক্ষেত্রেই ঘটে, বিষয়টি এমন নয়। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও সাক্ষ্য গ্রহণ নিয়ে এমন জটিলতার অভিযোগ রয়েছে।
সম্প্রতি, চট্টগ্রামের আদালতে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে সাক্ষ্য দিতে না আসা প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার একটি সংবাদ নানা আলোচনার জন্ম দিয়েছে।
চট্টগ্রামের আদালত এবং পুলিশের একাধিক দাপ্তরিক চিঠি পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে।
এক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে, পুলিশ সদস্যরা কেন দীর্ঘদিন ধরে মামলার সাক্ষ্য দিতে আসেননি? আর পুলিশের যে-সব সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে কি গ্রেফতার করা হবে?
চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে অবশ্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। বর্তমানে চট্টগ্রামে কর্মরত কিংবা অতীতে সেখানে কর্মরত ছিলেন এমন সদস্যদের আদালত নির্ধারিত তারিখে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে।
যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, দীর্ঘদিন ধরে সাক্ষী দিতে না আসা সদস্যদেরকে সমন জারি করেছে আদালত, এটি গ্রেফতারি পরোয়ানা নয়।
চট্টগ্রাম পুলিশের বর্তমানে কর্মরত ও বিভিন্ন ইউনিটে বদলি হওয়া প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আইনের ভাষায় একে বলা হয় 'নন-বেইলেবল ওয়ারেন্ট বা এনবিডব্লিউ' বা 'অজামিনযোগ্য পরোয়ানা'।
জানা গেছে, এসব পুলিশ সদস্য চট্টগ্রামের আদালতে বিচারাধীন বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হলেও নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মূলত, একজন সাক্ষীকে মামলার নির্দিষ্ট তারিখে সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হতে হয়। কোনো কারণে সে ওই দিন আদালতে উপস্থিত হতে না পারলে পরবর্তীতে আবারও তাকে হাজির হওয়ার দিন দেওয়া হয়।
এভাবে দিনের পর দিন তারিখ দেওয়ার পরও যদি কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হয়, তাহলে তার বিরুদ্ধে সমন জারি বা হাজির হওয়ার লিখিত আদেশ জারি করে সংশ্লিষ্ট আদালত।
কিন্তু এরপরও যদি সাক্ষীর উপস্থিতি নিশ্চিত না হয়, তখন আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে এনবিডব্লিউ বা নন-বেইলেবল ওয়ারেন্ট ফর উইটনেস জারি করে।
অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জটিলতায় সংশ্লিষ্ট মামলার বিচার প্রক্রিয়া যে দীর্ঘদিন ধরে আটকে আছে, সেটিকে ত্বরান্বিত করতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয় আদালত।
"বারবার সমন জারি করার পরও না আসার কারণেই এবার এনবিডব্লিউ দেওয়া হয়েছে। এটাকে গ্রেফতারি পরোয়ানা বলা যাবে কিন্তু তারা আসামি না," সংশ্লিষ্ট গণমাধ্যমকে বলেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।
ভূঁইয়া বলছেন, আসামিকে গ্রেফতার করা এবং সাক্ষীকে এভাবে আসার জন্য তলব করা এক বিষয় নয়।
চট্টগ্রামে যে সাতশ পুলিশ সদস্যের বিরুদ্ধে এনবিডব্লিউ দেওয়া হয়েছে, সেটি কোনো একক আদালতের নয় বলেও জানান তিনি।
এসব মামলা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিভিন্ন বেঞ্চ, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন বিশেষ আদালত ও শিশু আদালতসহ বিভিন্ন আদালতে বিচারাধীন।
"চট্টগ্রাম মহানগর দায়রা জজ, তার অধীনে এডিশনাল আছে ছয়টা, যুগ্ম আছে বারোটা। এভাবে জেলা ও দায়রা জজের আছে। সব মিলিয়ে যে-সব কোর্টে সাক্ষীরা আসছে না সম্প্রতি তাদের বিরুদ্ধে এনবিডব্লিউ হচ্ছে। এটা যে শুধু পুলিশের জন্য হচ্ছে তা নয়," বলেন ভূঁইয়া।
পুলিশ অবশ্য এই বিষয়টিকে গ্রেফতারি পরোয়ানা না বলে বরং সমন জারি বা হাজির হওয়ার লিখিত আদেশ হিসেবেই উল্লেখ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হত্যা মামলার আসামি এখন এনসিপির শীর্ষ নেতা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর ম্লোগানকে ‘হাদিস’ তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী বছরও ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা -ডিএনসিসি প্রশাসক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেয়া হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টায় বিএসএফ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












