সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টায় বিএসএফ
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পাটগ্রামের বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে রাতের আঁধারে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কঠোর অবস্থানের কারণে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশে লোকজনকে পুশইন করার পাঁয়তারা চালায়।
বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন সজাগ হয়ে ওঠেন এবং অন্যদের খবর দিয়ে দ্রুত দল বেঁধে সীমান্তে জড়ো হন। এ সময় সীমান্তের কাছাকাছি বিএসএফের টর্চলাইট জ্বালানোর চেষ্টা চালাতে এবং বেশ কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়।
পরবর্তীতে বাংলাদেশিদের সম্মিলিত চিৎকারে বাধ্য হয়ে কিছুক্ষণ পর ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের লাইট পুনরায় জ্বালিয়ে দেয়।
সীমান্তের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময় থেকে শুরু করে ভারতে অবস্থানরত বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ তকমা দিয়ে ধারাবাহিকভাবে বাংলাদেশে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে।
এতে সীমান্তবর্তী এলাকার লোকজনকে প্রতিনিয়ত গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তবে বিএসএফের এই আগ্রাসী তৎপরতা রুখে দিতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণও সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হত্যা মামলার আসামি এখন এনসিপির শীর্ষ নেতা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর ম্লোগানকে ‘হাদিস’ তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী বছরও ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা -ডিএনসিসি প্রশাসক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেয়া হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন?
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












