সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، قَالَ كَأَنـِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَـحْكِي نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ، وَهُوَ يَـمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَيَقُولُ ্রرَبِّ اغْفِرْ لِقَوْمِي فَإِنّـَهُمْ لَا يَعْلَمُونَগ্ধ
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, যেন আমি এখনও চাক্ষুষ দেখতে পাচ্ছি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন এক নবীর ঘটনা বর্ণনা করছেন, উনার কওম উনাকে আঘাত করেছে। অথচ তিনি নিজের নূরুর রহমত তথা মহাসম্মানিত মুখম-ল থেকে নূরুন নাজাত তথা মহাসম্মানিত রক্ত মুবারক মুছতে মুছতে মহান আল্লাহ পাক উনার নিকট এ দোয়া মুবারক করলেন, আয় বারে ইলাহী! আমার কওমকে আপনি ক্ষমা করে দিন। কেননা তারা আমাকে চিনতে পারেনি। অর্থাৎ তারা যে জঘন্যতম অপরাধ করেছে, তা তারা বুঝতে পারেনি। (মুসনাদে আহমদ শরীফ: পবিত্র হাদীছ শরীফ: ২৩৩, বুখারী শরীফ: পবিত্র হাদীছ শরীফ: ৩৪৭৭, মুসলিম শরীফ: পবিত্র হাদীছ শরীফ: ৪৪৯৭, ইবনে হাব্বান)
হযরত ইবনে জারীর রহমতুল্লাহি আলাইহি উনার তারিখ তথা ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত সুদ্দী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, “কাট্টা কাফির ইবনে কামিয়া হারেছী সম্মানিত উহুদ জিহাদের ময়দানে উপস্থিত হয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লক্ষ্য করে একটি পাথর নিক্ষেপ করে। যার ফলে উনার একটি নূরুল্লাহ (মহাসম্মানিত দাঁত মুবারক) শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন, উনার নূরুন আলা নূর (মহাসম্মানিত নাক মুবারক) ফেটে যান এবং নূরুর রহমত (মহাসম্মানিত মুখম-ল মুবারক) নূরুন নাজাত (রক্তাক্ত) শান মুবারক প্রকাশ করেন। তিনি প্রচ- ব্যথিত শান মুবারক প্রকাশ করেন। এদিকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে ডেকে বলছিলেন-
عِبَادَ اللَّهِ، إِلَيَّ عِبَادَ اللَّهِ فَاجْتَمَعَ إِلَيْهِ ثَلَاثُونَ رَجُلًا فَجَعَلُوا يَسِيرُونَ بَيْنَ يَدَيْهِ
অর্থ: ‘মহান আল্লাহ পাক উনার বান্দাগণ! এদিকে আমার নিকটে আসুন। দেখা গেলো, ৩০ জন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট একত্রিত হলেন। ইতিপূর্বে হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত সাহল ইবনে হানীফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারাও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে অবস্থান মুবারক করছিলেন।
হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার নিজ দেহ দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আড়াল করে রেখেছিলেন। হঠাৎ শত্রুপক্ষের একটি তীর এসে হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকে বিদ্ধ হয়। ওই হাত মুবারক কাফিরদের তীরের আঘাতে অবশ হয়ে যায়।
কাট্টা কাফির উবাই ইবনে খালফ জুমাহী সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে অগ্রসর হয়। সে কসম করেছিলো যে, অবশ্যই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করবে। নাউযুবিল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমিই বরং তাকে হত্যা করবো। সুবহানাল্লাহ!
প্রসিদ্ধ তারিখ ও ইতিহাস গ্রন্থসমূহ আরো উল্লেখ রয়েছে-
يَا كَذَّابُ أَيْنَ تَفِرُّ فَحَمَلَ عَلَيْهِ فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَيْبِ الدِّرْعِ فَجُرِحَ جَرْحًا خَفِيفًا فَوَقَعَ يَخُورُ خُوَارَ الثَّوْرِ فَاحْتَمَلُوهُ وَقَالُوا لَيْسَ بِكَ جِرَاحَةٌ فَمَا يُجْزِعُكَ؟ قَالَ: أَلَيْسَ قَالَ لَأَقْتُلَنَّكَ لَو كَانَت تَجْتَمِع ربيعَة وَمُضر لقتلهم. فَلَمْ يَلْبَثْ إِلَّا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ حَتَّى مَاتَ مِنْ ذَلِكَ الْجُرْحِ
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ‘হে মিথ্যুক! তুই এখন কোথায় যাবি? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে আক্রমণ করলেন এবং তার লৌহ বর্মের ফাঁকে আঘাত করলেন। সে সামান্য যখমী হলো। কিন্তু তার ব্যথায় জর্জরিত হয়ে সে ষাঁড় গরুর মত চিৎকার করতে লাগলো। তার সাথীরা তাকে তুলে নিয়ে গেলো। তারা বললো, তোমার দেহে তো তেমন কোন যখম নেই, তাহলে তুমি এত অস্থির কেন? সে বললো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো বলেছেন যে, তিনি আমাকে অবশ্যই হত্যা করবেন। এখন যদি রাবীয়া ও মুদ্বার উভয় গোত্রও আমার পক্ষ নিয়ে একত্রিত হতো তবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাদের সবাইকে হত্যা করতেন। ওই সামান্য ক্ষতের পরিণতিতে একদিন কিংবা তারও কম সময়ের ব্যবধানে কাট্টা কাফির উবাই ইবনে খালফ জুমাহীর মৃত্যু হলো।’
আরো বর্ণিত রয়েছে, যখন লোকজনের মধ্যে গুজব রটে যায়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেছেন। তখন হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তরবারি হাতে নিয়ে কাফির মুশরিকদের সাথে বীরত্বের সাথে জিহাদ করতে করতে শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! (চলবে)
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।
সম্মানিত উহুদ উনার পরিচয়
- পর্ব ১ সম্মানিত উহুদ উনার পরিচয়: (১ম পর্ব) ২৭ জানুয়ারি, ২০২৬
- পর্ব ২৯ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬
- পর্ব ৩০ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬
- পর্ব ৩১ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬
- পর্ব ৩২ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬
- পর্ব ৩৩ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ১৭ নভেম্বর, ২০২৬
- পর্ব ৩৪ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৪ তম পর্ব) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব গোটা আলমে বিরাজমান (২)
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ س…
ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব)
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।