বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচলরাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহতসৌদি জোটের ৬০ ব্রিগেড ধ্বংস করে বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীরহরমুজে একের পর এক ট্যাংকারে বিস্ফোরণ-আগুনমেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরেররাজধানীতে চার বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটকমহান আল্লাহ পাক উনার যিকিরকারী ব্যক্তি জীবিত আর যে মহান আল্লাহ পাক উনার যিকির করেনা সে ব্যক্তি মৃত। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- দুনিয়া পরিত্যাগ করে সম্মানিত শরীয়ত নির্দেশিত তারতীব অনুযায়ী দায়েমীভাবে মহান আল্লাহ পাক উনার যিকির করে মহান আল্লাহ পাক উনাকে এবং মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাছিলের কোশেশ করা।আজ সুমহান মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই জুমাদাল ঊখরা শরীফ। সুবহানাল্লাহ! যা আখাছ্ছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! অতএব, সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মুবারক দিবস উপলক্ষে খুশি প্রকাশ করার পাশাপাশি উনাকে মুহব্বত করা, অনুসরণ-অনুকরণ করা ও উনার যথাযথ খিদমত মুবারক উনার আঞ্জাম দেয়া।তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন

ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬)

জামীল আল-মাদানী প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩২
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৬)

কা’ব বললো, তুমি আমার জন্য নিয়ে এসেছো একটা স্থায়ী গঞ্ছনা। নিয়ে এসেছো এমন অন্ধকার মেঘ, যাতে রয়েছে কেবল বজ্রধ্বনি ও বিপদ সংকেত। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রসঙ্গে আমাকে আর কিছু বলবে না। তিনি অঙ্গীকার রক্ষার বিষয়ে অতি বিশ্বস্ত। এরকম ব্যক্তিত্ব মুবারক উনার সঙ্গে আমি ওয়াদা ভঙ্গ করি কীরূপে? হুয়াই এতে করেও দমলো না। জিদ করতে লাগলো বার বার। সে বললো, কা’ব! তুমি অযথা ভীত হচ্ছো। তুমি কী মনে করেছো কুরাইশরা পরাভূত হবে? কখনোই নয়। আর যদি সে রকম কিছু হয়ে যায়, তবে তোমাকে আমি কথা দিচ্ছি জীবন থাকতে আমি তোমার সঙ্গ ত্যাগ করবো না।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিক থেকে আক্রমণের আশঙ্কা দেখা দিলে আমি আমার লোকজনকে নিয়ে অবশ্যই তা প্রতিহত করবো। কা’ব এবার নরম হলো। কথা দিলো, সেও তার লোকজনকে নিয়ে কুরাইশ বাহিনীকে সাহায্য করবে। সংবাদ খুব শীঘ্রই পৌঁছে গেলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য বনী কুরায়জার কাছে পাঠালেন আউস গোত্রের হযরত সা’দ ইবনে মুয়াজ আশহালী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, খাজরাজ গোত্রের হযরত সা’দ ইবনে উবাদা সায়েদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খাজরাজী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত খাওয়াত ইবনে যুবায়ের আমেরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদেরকে।

উনাদেরকে বলে দিলেন, আপনারা যদি বুঝতে পারেন ঘটনা সত্য, তাহলে সেকথা ইশারা-ইঙ্গিতে আমাকে জানিয়ে দিবেন। তা না হলে অনেকের মনোবল ভেঙে যাবে। আর যদি দেখেন, ঘটনা সত্য নয়, তবে বিষয়টি প্রকাশ্যেই আমাকে জানাতে পারবেন। উনারা সকলে পৌঁছে গেলেন বনী কুরায়জাদের বসতিতে। বনূ কুরায়জার লোকদের সঙ্গে আলাপ করে উনারা সহজেই বুঝতে পারলেন অবস্থা বেগতিক। তারা স্পষ্ট করেই জানালো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আমাদের কোনো অঙ্গীকার নেই।

হযরত সা’দ ইবনে উবাদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন তেজস্বী। তিনি তাদেরকে শুনিয়ে দিলেন কঠোর প্রকৃতির কিছু কথা। হযরত সা’দ ইবনে মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বাধা দিয়ে বললেন, যেতে দিন। বড় স্পর্ধা বেড়েছে তাদের। একথা বলে সকলে প্রত্যাবর্তন করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামনে উপস্থিত হয়ে বললেন, আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার সাথীগণের সঙ্গে প্রতারণা করা সাংঘাতিক ব্যাপার। (তাফসীরে মাযহারী)

এদিকে বিষয়টি মুনাফিকরা পর্যবেক্ষণ করছিলো। তারা বুঝতে পারলো যে, সামনে জিহাদ নিকটবর্তী। অতএব, তাদের দলের মা’তাব ইবনে কুশাইর আমেরী প্রকাশ্যে বলেই বসলো, হে আল্লাহ পাক উনার রসূল! আপনি তো অঙ্গীকার করেছেন, আমাদের দখলে আসবে রোম ও পারস্যের ধনভা-ার। কিন্তু এখন তো আমাদের কঠিন অবস্থা। আমরা তো জঙ্গলে গিয়েও আর প্রাণ রক্ষা করতে পারবো না। তাহলে আপনার এবং আপনার যিনি রব তায়ালা মহান আল্লাহ পাক উনার ওয়াদা কী স্বাভাবিকের বিপরীত নয়?

আরেক মুনাফিক আউস ইবনে কিবতী বললো, হে মহান আল্লাহ পাক উনার প্রতিনিধি! আমার গৃহ অরক্ষিত। বাড়িও বেশ দূরে। আমাকে এবার বাড়ি ফিরে যাবার অনুমতি দেয়া হোক। এভাবে বিভিন্ন বাহানায় অন্য মুনাফিকরাও সরে পড়তে লাগলো।

হযরত কাজী ছানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কৃত অঙ্গীকার ভঙ্গের ঘটনাটি কা’ব তার গোত্র নেতাদেরকে ডেকে জানালো। ওই গোত্র নেতাদের মধ্যে ছিলো- যুবায়ের ইবনে বালতা, নাব্বাশ ইবনে কায়েস, উকবা ইবনে যায়েদ ও আরো অনেকে। তারা সকলেই কা’বের কথা শুনে মনোক্ষুণœ হলো। কেউ কেউ ভৎসর্না করলো কা’বকে। সঙ্গী সাথীদের বিরূপ প্রতিক্রিয়া দেখে কা’বও কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলো। কিন্তু তখন সে আর প্রত্যাবর্তনের কোনো পথই খুঁজে পেলো না।

বুখারী শরীফ ও মুসলিম শরীফ উনাদের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত যুবায়ের ইবনে আওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আদেশ মুবারক করলেন, আপনাদের মধ্যে এমন কেউ কী আছেন, যে আমাকে এই মুহূর্তে বনী কুরায়জার সংবাদ এনে দিতে পারবে? একথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম। তৎক্ষণাৎ রওয়ানা দিলাম বনী কুরায়জার বসতির দিকে। অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে এসে জানালাম তাদের অঙ্গীকার ভঙ্গের তথ্য।

হযরত কাজী ছানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বনী কুরায়জার বসতিতে সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন হযরত সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত মুয়াজ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের প্রত্যাবর্তনের পর। প্রথম রওয়ানাটি ছিলো অঙ্গীকার ভঙ্গের সংবাদ যাচাইকল্পে এবং পরের রওয়ানা ছিলো তাদের যুদ্ধপ্রস্তুতির খবর সংগ্রহের উদ্দেশ্যে।

হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এসে জানালেন, বনী কুরায়জা তাদের দুর্গ সংস্কার করছে। আশে পাশের রাস্তা বন্ধ করে দিচ্ছে। গৃহপালিত পশুগুলোকেও আবদ্ধ করছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সংবাদ সংগ্রহের সঠিক ফিরিস্তি শুনে খুব খুশি হলেন। এবং বললেন, প্রত্যেক হযরত নবী রসূল আলাইহিমুস সালাম উনাদের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন। আর আমার বিশ্বস্ত বন্ধু হচ্ছেন হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি। সুবহানাল্লাহ! (তাফসীরে মাযহারী) (চলবে)

-০-


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِيْ س… ২ মিনিট আগে ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাবি, হযরত ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনার স্পর্শ মুবারকের বদৌলতে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ মিনিট আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ২৩ ঘণ্টা আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ২ দিন আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ২ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ২ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৬ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬