শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)

Asrar প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, সকাল ৬:২৪
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)

পবিত্র সূরা আহযাব শরীফ উনার ০৯ থেকে ২৭ পর্যন্ত আয়াত শরীফ উনাদের সংক্ষিপ্ত তাফসীর:

হযরত ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন শত্রুদের সম্মিলিত বাহিনীর পক্ষ থেকে পবিত্র মদীনা শরীফ আক্রমণের সংবাদ জাহিরীভাবে জানতে পারলেন, তখন ডেকে পাঠালেন হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে এবং উনার পরামর্শক্রমেই তিনি পবিত্র মদীনা শরীফ উনার চতুষ্পার্শ্বে পরিখা খনন করালেন।
হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন পারস্যের অধিবাসী। জীবনের বহু ঘাত-প্রতিঘাত উত্থান-পতন পেরিয়ে গোলাম পরিচয়ে উনাকে উপনীত হতে হয়েছিলো পবিত্র মদীনা শরীফে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সরাসরি হস্তক্ষেপের ফলেই তিনি মুক্ত হতে পেরেছিলেন।
তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটতম ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম গণের মধ্যে অন্যতম। সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণের পর তিনি প্রথম যে জিহাদ পেয়েছিলেন, সেই জিহাদেই লাভ করেছিলেন বিশেষ পরামর্শদাতার ভূমিকা। তিনি বলেছিলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি পারস্যবাসী বলে সে দেশের যুদ্ধ কৌশল সম্পর্কে জানি। সেখানকার সেনাবাহিনী শত্রুবাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়বার আশঙ্কা করলে আত্মরক্ষার জন্য তাদের চতুষ্পার্শ্বে নির্মাণ করে পরিখা। এটি একটি মোক্ষম প্রতিরক্ষামূলক কৌশল।
উনার এমন পরামর্শ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গ্রহণ করলেন। পরিকল্পনাটি শ্রমসাধ্য হলেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারকের বরকতে কিছুদিনের মধ্যেই সমাপ্ত হলো পরিখা খননের কাজ।
প্রসঙ্গত, হযরত কাজী ছানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক হাদীছ শরীফে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে, শত্রুদলের সমন্বিত বাহিনীর আক্রমণের সংবাদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শ্রুতিগোচর হলো। তৎক্ষণাৎ তিনি পাঠ করলেন حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (আমাদের জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট, তিনিই আমাদের উত্তম অভিভাবক)। এরপর মুহাজির ও আনছার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে ডেকে বসালেন পরামর্শসভা। সেখানে হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পরিখা খননের পরামর্শ দিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পরামর্শ গ্রহণ করলেন।
পবিত্র মদীনা শরীফ উনার অভ্যন্তরভাগের দেখাশোনার দায়িত্বভার অর্পণ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপর। তারপর সকলকে নিয়ে অবস্থান গ্রহণ করলেন পরিখার পাড়ে সশস্ত্র অবস্থায়। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবস্থান গ্রহণ করলেন পরিখার বিভিন্ন পাড়ে। মুহাজির ও আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা মিলিয়ে সেনা সংখ্যা ছিলেন ৩ হাজার।
হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পতাকা বহনের দায়িত্ব পেলেন হযরত যায়িদ ইবনে হারিছা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। আর আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পতাকা তুলে ধরলেন হযরত সা’দ ইবনে উবায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি।
তাফসীরে মাযহারীর লিখক কাজী ছানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, অপর এক বর্ণনায় এসেছে, ওই জিহাদে মুসলিম বাহিনীর ছিলো মাত্র ৩৬টি যুদ্ধাস্ত্র। কিছু সংখ্যক অপ্রাপ্তবয়স্ক বালক যুদ্ধে অংশগ্রহণের জন্য উদগ্রীব হয়ে উঠলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের মধ্যে গ্রহণ করলেন পনেরো বৎসর বয়সের উপরে যাদের বয়স উনাদেরকে। অবশিষ্টদেরকে অনুমতি দিলেন না। প্রায় যুবক যে সকল ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম তখন জিহাদ করার অনুমতি পেয়েছিলেন, উনাদের মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত বারা ইবনে আযিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা।
এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পরিদর্শন করলেন পরিখার গুরুত্বপূর্ণ অবস্থানগুলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত নূরুল মাগফিরাত মুবারকে (হাত মুবারক) দিয়েছিলেন পরিখার রেখাচিহ্ন। পেছনে রেখেছিলেন পাহাড় এবং সামনে সমতলভূমি।
হযরত ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, পরিখার যুদ্ধের সময় মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত নূরুল মাগফিরাত মুবারক (হাত মুবারক) দিয়ে যে দাগ মুবারক এঁকে দিয়েছিলেন, সে দাগের উপরেই পরিখা খনন করা হয়েছিলো। প্রতি ১০ জন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ভাগে পড়েছিলো ৪০ হাত পরিখা খনন করার দায়িত্ব। (চলবে)
-মুহম্মদ নাজমুল হুদা ফরাজী।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ২ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৩ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৯) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (২৯) ৩০ সেপ্টেম্বর, ২০২৬