পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
(১১ পর্ব)
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
১০. বিশেষ রিযিক লাভ:
এরপর সে তার মেয়েকে ডেকে একই কথা বললো, যেই মেয়ে মজুসী ধর্ম ব্যবস্থা অনুযায়ী তার নিজ ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলো। মেয়ে বললো, আমি পূর্বেই আমার আপন ভাইয়ের সাথে বাসর রাতে মিলিত হতে অপছন্দ করেছিলাম। অতএব আমি আনন্দের সাথে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করতেছি এবং আমিও বলতেছি-
أشهد أن لا إله إلا الله وان محمدا رسول الله صلى الله عليه وسلم
‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’ পুত্র-কন্যা সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করায় সেই নও মুসলিম খুবই আনন্দিত হলেন।
এরপরে সেই আবিদ সাহেবকে বললেন, এখন আপনি কী চান আমি সেই দোয়া সম্পর্কে আপনাকে অবগত করি? যে দোয়া কবুল হওয়া সম্পর্কে আপনি আমাকে সুসংবাদ দিলেন এবং যে দোয়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এতোটা সন্তুষ্ট করেছে? আবিদ সাহেব বললেন, হ্যাঁ; বলুন। সে বলতে শুরু করলো- তবে শুনুন, যে দিন মজূসী রীতি অনুযায়ী আমার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হলো সেদিন আমি বিরাট এক খাবারের আয়োজন করেছিলাম। শহর ও গ্রামের প্রায় সকলেই সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলো।
খাবার অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি নিজেকে খুব ক্লান্ত অনুভব করলাম। সেজন্য আমি আমার ঘরের ছাদের উপর বিছানা পেতে একটু গড়াগড়ি দিতে লাগলাম, বিশ্রাম করতে থাকলাম। আমার ঘরের সামনে একজন বিধবা স্ত্রীলোক বাস করতেন, উনার কয়েকজন ছোট ছোট মেয়ে ছিলেন। উনারা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার বংশধর বলে পরিচিত অর্থাৎ উনারা আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তখন উনার এক মেয়েকে বলতে শুনলাম-
يَا أُمَّاهُ تَرَيْنَ مَا فَعَلَ هٰذَا الْمَجُوسِيُّ فِي هٰذِهِ اللَّيْلَةِ؟ حَرَّكَ عَلَيْنَا شَهْوَةَ الطَّعَامِ مَعَ جُوعِنَا وَفَقْرِنَا فَلَا جَزَاهُ اللهُ عَنَّا خَيْرًا
‘হে মা! আপনি কি দেখছেন না, আজ রাতে এই মজুসী কী করেছে? আমাদের ক্ষুধা ও দারিদ্রের মধ্যেই সে আমাদের খাবারের প্রতি প্রবল আকাক্সক্ষা জাগিয়ে দিয়েছে; মহান আল্লাহ পাক তিনি যেন তাকে আমাদের পক্ষ থেকে কোনো কল্যাণ দান না করেন।’
এই কথাগুলো শুনে আমার মনে বড়ই আঘাত লাগলো। আমি চিন্তিত হয়ে পড়লাম। তৎক্ষণাৎ ঘরে নেমে উনাদের জন্য অনেকগুলো খাবার ও রুটি নিয়ে নিলাম। উনারা কতজন সেটা জিজ্ঞেস করলে আমাকে বলা হলো তিনজন মেয়ে এবং উনাদের মা অর্থাৎ মোট চারজন। তাই আমি উনাদের জন্য সুন্দর দেখে চারটি পোশাক বেছে নিলাম, সাথে অনেক ভরণ-পোষনের খরচও নিয়ে নিলাম। উনাদের নিকট এসব পাঠিয়ে আমি আমার জায়গায় অর্থাৎ ছাদে ফিরে গেলাম। যখন খাবার, পোশাক এবং ভরণ-পোষনের খরচ উনাদের নিকট পৌঁছলো; আমি তখন অন্যদিকে ফিরে ছিলাম। উনারা ওসব পেয়ে খুবই খুশি হলেন, কিন্তু উনাদের মাকে জিজ্ঞেস করলেন, হে আমাদের সম্মানিতা আম্মাজান! এই মজূসীর দেয়া খাবার আমরা কীভাবে গ্রহণ করবো? উনাদের মা বললেন, আপনারা খান এটা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে এসেছে, তিনিই আপনাদের জন্য এসব পাঠিয়েছেন।
তখন উনারা বললেন, না মা; আমরা মজূসীর দেয়া এসব খাবার খাবো না;
حتى نرغب الى الله سبحانه له بالاسلام ودخول الجنة بشفاعة جدنا عليه الصلاة والسلام
‘যতক্ষণ পর্যন্ত আমরা মহান আল্লাহ পাক উনার নিকট তার ইসলাম গ্রহণ এবং আমাদের নানাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাফায়াত মুবারকের মাধ্যমে তার জান্নাতে প্রবেশের জন্য দোয়া না করি।’
এটা বলে উনারা মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করতে শুরু করলেন আর উনাদের সম্মানিতা আম্মাজান তিনি আমীন, আমীন বললেন।
فهذه هى الدعوة التى اخبرك بها وبشرنى صلى الله عليه وسلم وانا اوفى لك مواساتك ولما زوجت ابنتى لابنى قسمت مالى واعطيتهما النصف وامسكت النصف وفرق الاسلام بينهما قد انزلتك منزلتهما فهو لك فاستعن به على اهلك
‘সুতরাং এটাই সেই দোয়া যা আমি আপনার নিকট বর্ণনা করলাম এবং যার সুসংবাদ স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে দিয়েছেন। আর আমি আপনার প্রতি সহযোগিতার অঙ্গীকারও পূরণ করছি। যখন আমি আমার মেয়েকে আমার পুত্রের সাথে বিবাহ দিলাম, তখন আমার সমস্ত সম্পদ ভাগ করে তাদের দু’জনকে অর্ধেক দিয়েছিলাম এবং অর্ধেক নিজের কাছে রেখেছিলাম। সম্মানিত ইসলাম গ্রহণ করার ফলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ায় এখন আমি আপনাকে তাদের স্থানে স্থলাভিষিক্ত করলাম। কাজেই আমার অর্ধেক সম্পদ এখন আপনার। আপনি তা দিয়ে নিজের পরিবারের সহায়তা করুন।’ সুবহানাল্লাহ! (সায়াদাতুদ দারাইন ১৮৫-১৮৬ পৃষ্ঠা)
এখানে দুইটা বিষয় লক্ষণীয়- প্রথমত আবিদ ব্যক্তি পবিত্র দুরূদ শরীফ পাঠ করার বরকতে কুদরতী রিযিক লাভ করলেন। আর দ্বিতীয়ত ঐ মজূসী এবং তার সাথে আরো অসংখ্য লোকজন হযরত আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খিদমতে আঞ্জাম এবং সম্মান ও তা’যীম করার কারণে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান লাভে ধন্য হলেন। সুবহানাল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব)
মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।