স্থাপত্য-নিদর্শন
ঐতিহাসিক বানিয়াবাসী মসজিদ (৩)
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আশির, ১৩৯২ শামসী সন , ১৩ মার্চ, ২০২৫ খ্রি:, ২৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) স্থাপত্য নিদর্শন
উল্লেখ্য যে, শীত প্রধান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় শীতের তীব্রতা বেশী। আর বানিয়াবাসী মসজিদ এমনি একস্থানে নির্মাণ করা হয়েছে, যার তলদেশে প্রকৃতিগতভাবে গরম পানির উৎস বিদ্যমান। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তা প্রত্যক্ষ করা যায় অর্থাৎ শীতকালে রাজধানী সোফিয়া যখন তুষারপাতে ছেয়ে যায়। তখন হাজারো স্থাপনার মাঝে একমাত্র বানিয়াবাসী মসজিদ ও এর আশপাশ তুষার মুক্ত থাকে এবং মসজিদের সীমানা দেয়ালের চতুর্পাশ থেকে তলদেশের গরম পানির প্রভাবে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। মহান আল্লাহ পাক উনার ঘরের এই অলৌকিক স্বতন্ত্র বৈশিষ্ট্য দীর্ঘকাল যাবৎ স্থানীয় জনগণ ও দর্শনার্থীরা প্রত্যক্ষ করে আসছে। পবিত্র কালামুল্লাহ শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের ভাষ্য অনুযায়ী পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ।
তাই যে যমীনের এক অংশে মসজিদ নির্মাণ অথবা প্রতিষ্ঠা করা হয়, তা পরিবেশ ও প্রকৃতিগত যাবতীয় দূর্ঘটনা থেকে সর্বদাই নিরাপদ থাকে। অতি সম্প্রতি এর প্রমাণ আমরা ইন্দোনেশিয়ার সুনামি কবলিত অঞ্চলে প্রত্যক্ষ করেছি। সেখানে প্রায় ৩৫ বর্গ কিলোমিটার অঞ্চলের সকল স্থাপনা সুনামির আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হলেও একমাত্র মসজিদই ছিলো সম্পূর্ণ অক্ষত। যুগে যুগে মহান আল্লাহ পাক উনার ঘর বা মসজিদের এই স্বতন্ত্র বৈশিষ্ট্য মুবারক পৃথিবীর সব খানেই বিদ্যমান, বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থিত বানিয়াবাসী মসজিদও এই বাস্তবতার আরেকটি জ্বলজ্যান্ত উদাহরণ, প্রায় ৭৫ বছর যাবৎ প্রচ- সম্মানিত ইসলামবিদ্বেষী শক্তি সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকেও এই মসজিদের কোন ব্যতিক্রম কিছু মহান আল্লাহ পাক উনার রহমতে করতে পারিনি, বরং স্বতন্ত্র বৈশিষ্ট্যে তা বিদ্যমান ছিলো।
উসমানীয় স্থাপত্যশৈলীর সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে বিগত সাড়ে পাঁচশত বছর যাবৎ পবিত্র দ্বীন ইসলাম উনার সুমহান ঐতিহ্যকে বুকে ধারণ করে আছে বানিয়াবাসী মসজিদ। সম্পূর্ণ বৈরী পরিবেশের মাঝেও এর টিকে থাকার অন্যতম একটি কারণ ছিল এর অপরূপ স্থাপত্যশৈলী ও অসাধারণ নির্মাণ কৌশল, যা শত্রু-মিত্র, মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলকেই মুগ্ধ করে। (সমাপ্ত)
-মুহম্মদ নাঈম।
চিত্র: মসজিদের দক্ষিণ দিক।
চিত্র: মসজিদের অভ্যন্তরে নামায কক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কালকিনির মসজিদ বাইতুর রাইয়ান, যার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের মালদহর ঐতিহাসিক তাঁতীপাড়া মসজিদ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সের ইতিহাসে মুসলিম অবদানের এক জীবন্ত দলিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুনামগঞ্জে কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উমাইয়া আমলের মুসলিম স্থাপত্য ‘কুসাইর আমরা দুর্গ’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












