বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বানপাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলারসাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎরাজধানীতে বাসে আগুনগ্যাসের সংকটে বুটেক্সের হলগুলোতে রান্নায় ভোগান্তি, বাড়ছে ব্যয়নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য

হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত আত্মত্যাগ

জামীল আল-মাদানী প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৫৬ আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬, রাত ১০:৫৮
হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত আত্মত্যাগ

মুহম্মদ ইবনে ইসহাক হযরত আছিম ইবনে উমর রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেন- ঐতিহাসিক উহুদ জিহাদের পর আদল ও কারাহ গোত্রের কতিপয় লোক পবিত্র মদীনা শরীফে আগমন করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে আরজ করলো যে, তাদের গোত্র ইসলাম গ্রহণ করেছে। অতএব, কিছুসংখ্যক ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণকে যেন তাদের সাথে দেয়া হয়। গোত্রের লোকজনকে দ্বীন ইসলামের তা’লীম তালকীন দেয়ার জন্য।

মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাদের সাথে হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নেতৃত্বে ৬ জন মতান্তরে ১০ জনকে পাঠালেন। প্রতিনিধি দল মক্কা শরীফ ও আছফানের মধ্যবর্তী স্থানে আর-রাজী নামক কূপের নিকট পৌঁছলে সাথের লোকগুলো পরিকল্পিতভাবে বিশ্বাসঘাতকতা করে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের উপর স্থানীয় ‘বনু লেহ্ইয়ান’ সন্ত্রাসী মুশরিকদের লেলিয়ে দেয়।

১০০ তীরন্দাজসহ মুশরিক সন্ত্রাসীদের সংখ্যা ছিল প্রায় দুই শতাধিক। এহেন অবস্থার সম্মুখীন হয়ে হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সঙ্গীদেরকে নিয়ে দ্রুত একটি পর্বতের টিলায় আরোহন করেন। এ সময় মুশরিকরা বলতে লাগলো- মহান আল্লাহ পাক উনার কসম! আপনাদের হত্যার কোন উদ্দেশ্য নেই এবং আমাদের নিকট আত্মসমর্পণ করুন; তাহলে মক্কা শরীফের মুশরিকদের হাতে আপনাদেরকে তুলে দিতে পারলে আমরা কিছু কামাই করতে পারবো। হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মুশরিকদের ধোঁকা বুঝতে পেরে দীপ্তকণ্ঠে বলে উঠলেন, আমি কোন মুশরিকদের নিকট আত্মসমর্পণ করবো না। কোন কাফিরের জিম্মায়ও আমি যাবো না।

এ সময় তিনি দু’হাত তুলে দুয়া করলেন, আয় বারে ইলাহী! আপনি আপনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আমাদের অবস্থা অবহিত করুন। উনার দুয়া তৎক্ষণাৎ কবুল হলো। যার ফলে মদীনা শরীফে থেকেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের অবস্থা সম্পর্কে উপস্থিত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের মাঝে বর্ণনা করছিলেন।

এদিকে হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার সঙ্গীদের নিয়ে মুশরিকদের মুকাবিলা করতে লাগলেন। উনার তীর শেষ হয়ে গেলে উনি বল্লম দিয়ে আঘাত করতে লাগলেন। এক সময় বল্লমও ভেঙ্গে গেলে শুধু তরবারী দ্বারাই জিহাদ করতে লাগলেন। অবশেষে ঈমানদীপ্ত বীরত্বের সাথে প্রায় দুই শতাধিক মুশরিক সন্ত্রাসীদের সাথে লড়তে লড়তে ৭ জন সঙ্গী সাথীসহ শাহাদাত মুবারক গ্রহণ করেন। শুধু এতটুকুই নয়; তিনি দৃঢ় সংকল্প করেছিলেন যে, তিনি কোন মুশরিককে স্পর্শ করবেন না এবং কোন মুশরিক দ্বারাও তিনি স্পর্শিত হবেন না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উছীলা দিয়ে তিনি দুয়া করেছিলেন- আয় আল্লাহ পাক! আজ আমি আপনার মনোনীত দ্বীনের হিফাজত করতে লড়ছি, আপনি আমার দেহের হিফাজত করুন। মহান আল্লাহ পাক তিনি উনার এই দুয়াও কবুল করলেন। সুবহানাল্লাহ!

এ প্রসঙ্গে হযরত উরওয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, মুশরিকরা হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদাতের সংবাদ পেয়ে প্রমাণস্বরূপ উনার জিসিম মুবারকের কোন একটি অংশ পবিত্র মক্কা শরীফে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক পাঠায়। মুশরিকরা উনার জিসিম মুবারকের কাছে যেতেই এক ঝাঁক বিষাক্ত মৌমাছি বা বোলতা এসে তাদেরকে এমনভাবে কামড়াতে শুরু করলো তারা দিশেহারা হয়ে লাত-মানাত-উজ্জার নাম বিকটভাবে চিৎকার করে ডাকতে ডাকতে পলায়ন করে।

দিনের আলোতে এমন বেগতিক ঘটনার সম্মুখীন হয়ে তারা পরিকল্পনা করলো যে, রাতের আঁধারে উনার জিসিম মুবারক নিয়ে যাবে। কিন্তু রাতের আঁধার ঘনিয়ে আসার আগেই এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো যে, গোটা উপত্যকায় প্লাবনের ঢল নামে। সেই প্লাবনের স্রোতে হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক কোথায় ভেসে গেলো মুশরিকরা তা তন্ন তন্ন করে খুঁজে পেলো না। সুবহানাল্লাহ!


ঈমানদীপ্ত ইবরত:


হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশেষ সন্তুষ্টি এবং নৈকট্যপ্রাপ্তদের অন্যতম। ঐতিহাসিক বদর এবং উহুদের জিহাদে তিনি বিশেষ বীরত্বের প্রমাণ রাখেন। উহুদের জিহাদে কঠিন এক পরিস্থিতিতে যে পনের জন মুজাহিদ পাহাড়ের মত অটলচিত্তে কাফির-মুশরিকদের মুকাবিলা করেন উনাদেরই অন্যতম একজন হলেন হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। সুবহানাল্লাহ!

বর্তমানকালে হযরত আছিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ন্যায় ঈমানদীপ্ত বীরত্বের সাথে দ্বীন ইসলামকে রক্ষা করতে প্রতিক্ষেত্রে ইহুদী-মুশরিক-নাছারা এবং মুনাফিক উলামায়ে ‘সূ’দের মুকাবিলা করতে হবে। (সমাপ্ত)

-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের বিষয়টিই কেবল জাতি-দ্বীন নির্বিশেষে সার্বজনীন বলে বিবেচিত হতে পারে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের বিষয়টিই কেবল জাতি-দ্বীন নির্বিশেষে সার্বজনীন বলে বিবেচিত হতে পারে ১ দিন আগে ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৩য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজআজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে?সউদী রাজ পরিবারের পূর্বপ… ৪ দিন আগে বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ… ১১ নভেম্বর, ২০২৬ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক ১০ নভেম্বর, ২০২৬ ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার… ৮ নভেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) ৭ নভেম্বর, ২০২৬ ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ৭ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা… ৭ নভেম্বর, ২০২৬ আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক ৪ নভেম্বর, ২০২৬ দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) ১ নভেম্বর, ২০২৬ ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল… ১ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১) নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা… ৩১ অক্টোবর, ২০২৬