ইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান
আল ইহসান ডেস্ক:
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি বলেছেন, অপরাধী ইসরাইলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের পথ বন্ধ নয়। সেই সঙ্গে তিনি ইসলামী দেশগুলোকে ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।
গত শনিবার (৭ সেপ্টেম্বর) তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়ায় ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান খামেনি।
তিনি বলেন, ঘৃণিত জায়নিস্ট শাসনব্যবস্থা ভয়াবহ অপরাধ ও বর্বরতা চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ যুক্তরাষ্ট্রসহ বড় শক্তির সহায়তায় সংঘটিত হলেও প্রতিরোধের পথ বন্ধ নয়। আজকের দিনে বিরোধী দেশগুলো- বিশেষ করে ইসলামী দেশগুলো; অবশ্যই এ শাসন ব্যবস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। তাদের রাজনৈতিক সম্পর্কও বাদ দিয়ে এ শাসনকে আরও একঘরে করতে হবে।
খামেনি আরও বলেন, জায়নিস্ট শাসন বিশ্বের সবচেয়ে একঘরে ও ঘৃণিত শাসনব্যবস্থা। ইরানের কূটনীতির অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত অন্য সরকারগুলোকে প্রথমে বাণিজ্যিক এবং দ্বিতীয়ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি
সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি
‘জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি’
তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ : ডব্লিউএফপি
আল ইহসান ডেস্ক: বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি …
মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে : ইরান
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ব্রাজিলের তুপানসিরেতা শহর
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
হামাসের বীরত্ব:
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ
ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির
আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়…
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।