বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টেরমহান আল্লাহ পাক উনার যিকিরকারী ব্যক্তি জীবিত আর যে মহান আল্লাহ পাক উনার যিকির করেনা সে ব্যক্তি মৃত।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- গান-বাজনা করা ও শ্রবণ করা কবীরাহ গুনাহ। গান-বাজনার আসরে বসা ফাসিক্বী এবং গান-বাজনার স্বাদ গ্রহণ করা কুফরী। তাই প্রত্যেকের জন্য ফরয হচ্ছে- হারাম গান-বাজনাসহ সর্বপ্রকার অশ্লীল-অশালীন হারাম কাজ থেকে বিরত থাকা।মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও

জামীল আল-মাদানী প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, রাত ১:৫১
সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও

নিজস্ব প্রতিবেদক:

দেশের নানা প্রান্ত থেকে চিকিৎসার আশা নিয়ে ছুটে আসা অসহায় মানুষের কাছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ‘শেষ ভরসা’র নাম। অথচ অনুমোদিত ধারণক্ষমতার দেড়গুণের বেশি রোগী এবং বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন ৯ হাজারের বেশি রোগীর চাপ সামলাতে গিয়ে নিজেই বহুমুখী সংকটে ধুঁকছে দেশের বৃহত্তম এই চিকিৎসাকেন্দ্র।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অনুমোদিত শয্যা সংখ্যা ২ হাজার ৬০০। কিন্তু প্রতিদিন এখানে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার রোগী ভর্তি থাকে। বাড়তি এই রোগীদের সামাল দিতে শয্যা ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে তীব্র চাপ। শয্যা না পাওয়া অসংখ্য রোগীকে বাধ্য হয়েই মেঝে ও করিডোরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

ভর্তি রোগীদের বাইরেও প্রতিদিন হাসপাতালের জরুরি বিভাগে প্রায় ২ হাজার এবং বহির্বিভাগে ৬ থেকে ৭ হাজার রোগী চিকিৎসা নিতে আসে। সব মিলিয়ে দৈনিক নতুন করে ভর্তি হয় ৪০০ থেকে ৫০০ রোগী। এই বিপুল চাপ সামাল দিতে জরুরি বিভাগে ১৬ থেকে ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি দুজন জরুরি মেডিক্যাল অফিসার দায়িত্ব পালন করেন।

জরুরি বিভাগের ১০৫ নম্বর ক্যাজুয়ালটি কক্ষে প্রতিদিন গড়ে প্রায় ১০০টি ছোট-বড় অস্ত্রোপচার করা হয়। তবে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে আসা মুমূর্ষু রোগীদের তাৎক্ষণিক অস্ত্রোপচারে অগ্রাধিকার দিতে হয়। এতে আগে থেকে নির্ধারিত অস্ত্রোপচারের তালিকায় থাকা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

হাসপাতালটির সবচেয়ে উদ্বেগজনক সংকট নিবিড় পরিচর্যাকেন্দ্র বা আইসিইউ। বিভিন্ন বিভাগ মিলিয়ে এখানে আইসিইউ শয্যা রয়েছে প্রায় ১৫০টি। এর মধ্যে জেনারেল আইসিইউ ৩৮টি এবং নবজাতকদের নিবিড় পরিচর্যাকেন্দ্র (এনআইসিইউ) শয্যা ৩২টি। পরিচালকের মতে, প্রতিদিনের রোগীর চাপ বিবেচনায় এমন একটি বড় চিকিৎসাপ্রতিষ্ঠানে অন্তত ৩০০ থেকে ৪০০টি আইসিইউ শয্যা থাকা প্রয়োজন।

নবজাতকদের নিবিড় পরিচর্যার চিত্রটি আরও বেদনাদায়ক। প্রতিদিন ২৭ থেকে ৩০টি এনআইসিইউ শয্যার চাহিদা তৈরি হলেও নতুন করে খালি হয় মাত্র দুটি থেকে তিনটি শয্যা। ফলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা নবজাতককে কোলে নিয়ে অসহায় মা-বাবাকে দীর্ঘ ও অনিশ্চিত অপেক্ষায় প্রহর গুনতে হয়।

রোগীর তুলনায় জনবল সংকটও বড় বাধা। হাসপাতালের অনুমোদিত জনবল ১ হাজার ৮০০ থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ করা হলেও প্রতিদিনের বিশাল কর্মযজ্ঞ সামলাতে তা যথেষ্ট নয়।

একই অবস্থা রোগী পরিবহনেও। এই হাসপাতালে সচল নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র ছয়টি, যার মধ্যে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। এর পাশাপাশি রয়েছে তীব্র চালক সংকট। ১২ থেকে ১৩ জন চালক দিয়ে তিন পালায় ২৪ ঘণ্টা সেবা চালাতে হচ্ছে।

তবে এই বিপুল চাপ সামাল দিতে এবং চিকিৎসাসেবার মান বাড়াতে বেশ কিছু তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন তিনটি ব্লকে আরও ৩ হাজার শয্যা যুক্ত করা, নতুন জনবল ও অ্যাম্বুলেন্স বাড়ানো, জরুরি কমপ্লেক্সে আলাদা প্যাথলজি বিভাগ চালু এবং রোগীর স্বজনদের জন্য বিশ্রামাগার নির্মাণের মতো উদ্যোগের মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসেন বলেন, ঢাকা মেডিক্যাল দেশের শেষ ভরসার জায়গা। এখান থেকে কোনো রোগী ফেরত দেওয়া হয় না। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল থেকে জটিল ও সংকটাপন্ন রোগীদের এখানে পাঠানো হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে চিকিৎসা দিতে। তবে রোগীর আধিক্যের কারণে ব্যবস্থাপনায় কখনও কখনও বিলম্ব বা সীমাবদ্ধতা দেখা দেয়।


  1. Jamil Al Madani ✓সক্রিয় পাঠক
    নিয়মিত দৈনিক আল-ইহসান পড়ুন,
    আপনার ঈমান আাক্বিদাহ বিশুদ্ধ করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে ২৪ মিনিট আগে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র ২৫ মিনিট আগে বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ২৮ মিনিট আগে মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি ৩১ মিনিট আগে রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে ৩৩ মিনিট আগে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী ৩৭ মিনিট আগে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ ৩৮ মিনিট আগে কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক ৪০ মিনিট আগে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের ৪৩ মিনিট আগে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ৭ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার ৭ ঘণ্টা আগে রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ ৭ ঘণ্টা আগে