মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে : ইরান
আল ইহসান ডেস্ক:
ইরান জানিয়েছে, তারা তাদের সব ধরনের সক্ষমতা ও কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ মোকাবেলা করবে।
গত সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দেশটির এ প্রত্যয় তুলে ধরেছেন।
বাকায়ি বলেন, “আমরা এই অবরোধ কোনোভাবেই সহ্য করবো না আর মার্কিন এই আগ্রাসন মোকাবিলায় আমাদের সব ধরনের উপায় ব্যবহার করবো। তিনি বলেন, “এই নৌ-অবরোধকে একটি সামরিক আগ্রাসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে আত্মরক্ষার জন্য হাতের কাছে থাকা যেকোনো উপায় ব্যবহার করার অধিকার ইরানের রয়েছে।”
গত সপ্তাহে ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম জানিয়েছিলো, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তরের মাধ্যমে একটি ট্যাঙ্কারে ইরানের অপরিশোধিত তেল বোঝাই করা হচ্ছে। জুলাইতে যুক্তরাষ্ট্র ফের অবরোধ আরোপের পর এটিই হতে পারে দেশটির অপরিশোধিত তেল সফলভাবে রপ্তানি করা প্রথম কোনো জাহাজ।
তবে ইরানি জাহাজে তেল বোঝাই সংক্রান্ত খবরগুলোকে ‘নিছক জল্পনা’ বলে অভিহিত করেছেন বাঘাই।
ইরানের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওয়াশিংটন শত্রুতা বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া ও নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ তেহরানের শর্তগুলো পূরণ করলেই কেবল তারা এটি পুনরায় খুলে দেবে।
প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার প্রসঙ্গে বাঘাই বলেন, “অপরপক্ষ (যুক্তরাষ্ট্র) যদি সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে, তবে আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হবো।”
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করে দেশটির তেল রপ্তানিতে বাধ সাধে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি খসড়া সমঝোতা হওয়ার পর জুনে নৌ-অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু খসড়া সমঝোতা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই ফের তা বহাল করে মার্কিন নৌবাহিনী।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি
সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি
‘জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি’
তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ : ডব্লিউএফপি
আল ইহসান ডেস্ক: বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি …
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ব্রাজিলের তুপানসিরেতা শহর
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
হামাসের বীরত্ব:
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ
ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির
আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়…
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।