শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ব্রাজিলের তুপানসিরেতা শহর
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি ব্রাজিলে শক্তিশালী ঝড় বয়ে গেছে। ঝড়ের তান্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো মেরামত ও ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারে নামছে দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের বাসিন্দারা। গত ২১ নভেম্বর ভোরে আঘাত হানা এ ঝড়ে চারজন নিহত ও ১৬২ জন আহত হয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮ হাজার বাড়িঘর, স্কুল ও হাসপাতাল। ঝড়ের কারণে শহরটির প্রায় ২০ হাজার বাসিন্দার অধিকাংশকেই বাড়িঘর ছাড়তে হয়েছে। ঝড় শেষে ধ্বংসস্তূপের মধ্য থেকে তোশক, আসবাবপত্র ও সাইকেল উদ্ধার করতে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের। অনেক বাসিন্দা দ্রুত অস্থায়ী মেরামতের জন্য ক্ষতিগ্রস্ত ছাদের ওপর উঠে পড়ে।

ঝড়টির আঘাত বেশী হওয়ায় হাজার হাজার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ও বিদ্যুৎ ও পানীয় সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ছাদহীন বাড়ি ও চালাঘর ছড়িয়ে ছিটিয়ে আছে এবং রাস্তায় পড়ে আছে গাছপালা ও ধ্বংসাবশেষ।
তুপানসিরেতা শহরের মেয়র গুস্তাভো পরিস্থিতি তুলে ধরে বলে, শহরটা নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট (ইনমেট)-এর তথ্যমতে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৪ কিলোমিটার (৭১ মাইল) পর্যন্ত পৌঁছেছিলো। বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ঝড়টিকে শক্তিশালী ‘সুপারসেল’ বজ্রঝড় হিসেবে চিহ্নিত করেছে।
গত ১৬ নভেম্বর থেকেই রিও গ্রান্দে দো সুলের প্রায় ৩০টি পৌরসভায় প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণ চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুপানসিরেতা এবং এখান থেকেই হতাহতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি
সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি
‘জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি’
তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ : ডব্লিউএফপি
আল ইহসান ডেস্ক: বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি …
মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে : ইরান
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
হামাসের বীরত্ব:
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ
ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির
আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়…
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।