বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
নিজস্ব প্রতিবেদক:
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সেদিন সন্ধ্যা ৭টায় মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। ওই ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে যাচ্ছেন। যাত্রীদের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে ১ হাজার জনের বিশেষ কোটা রাখা হয়েছে বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের জন্য।
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, "স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠাচ্ছে।"
এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও সহজতর করতে এবং অবৈধ হুন্ডি ব্যবসা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
সব ›
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ
ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির
আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়…
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
হামাসের বীরত্ব:
রোহিঙ্গাসহ বিভিন্ন দেশে গণহত্যায় যেভাবে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল
আল ইহসান ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ১৯ নভেম্বর এক রায়ে প্রথম…
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা
গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই
আল ইহসান ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়…
ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার!
হামাসের বীরত্ব:
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।