ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
‘গোলাপি হ্রদ’ কথাটি শুনে অনেকের মনেই প্রশ্ন জাগে, কীভাবে সম্ভব এমনটি? এর পেছনের রহস্যের নাম ‘ডুনালিয়েলা স্যালিনা’। এটি এক ধরনের পানীয় শৈবাল, যা অতিরিক্ত লবণাক্ততা ও প্রচুর সূর্যালোকের উপস্থিতিতে বেড়ে ওঠে।
এই শৈবালটি নিঃসৃত এক ধরনের পদার্থ পানি ও লবণের স্ফটিককে গোলাপি বা লাল বর্ণে রাঙিয়ে তোলে। উল্লেখ্য, এই শৈবাল পরিবেশ বা বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর নয়।
ইরানের উত্তরে, উত্তর-পূর্বে, দক্ষিণ-পশ্চিমে ও মধ্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটি গোলাপি হ্রদ- যেগুলোর কিছু সারা বছর এবং কিছু মৌসুম ভেদে গোলাপি রং ধারণ করে।
মাহারলু হ্রদ, শিরাজ :
শিরাজ শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে অবস্থিত মাহারলু হ্রদ গ্রীষ্ম এলে যেন রং বদলের উৎসব শুরু করে। শীত ও বসন্তে সাধারণ রঙের এই লেক বর্ষার পর পানি শুকতে শুরু করলে তলদেশের খনিজ আর শৈবালের লালচে আভা উপরে উঠে আসে। সূর্যের আলোতে সেই গোলাপি রং আরও গভীর হয়।
লিপার লেক, চাবাহার :
ইরানের দক্ষিণ উপকূলে চাবাহারের বিস্ময়কর লিপার লেক যেন রঙের এক রহস্যময় গবেষণাগার। মৌসুম পরিবর্তন ও মাছের প্রজননচক্রের সঙ্গে সঙ্গে হ্রদের রঙও বদলায়-কখনো কমলা, কখনো ম্লান গোলাপি, আবার কখনো উজ্জ্বল লাল। আগস্ট-সেপ্টেম্বরের শেষভাগে যখন রং সবচেয়ে তীব্র হয়, তখন লিপার লেক যেন পুরো অঞ্চলের প্রাণবন্ত হৃদস্পন্দন হয়ে ওঠে।
গোলফেশন নাফতলিজে, গোলেস্তান :
সবুজ বন, তুর্কমেন সাহরার প্রান্তর আর মাঝখানে গোলাপি রঙের উজ্জ্বল আভা-গোলফেশন নাফতলিজে যেন প্রকৃতির এক চিত্রকর্ম। হ্রদের ভেতরে থাকা বিশেষ খনিজ উপাদান পানির স্তর কমলেই প্রকাশ পায় এবং পুরো লেক গোলাপি রঙে রাঙিয়ে তোলে। স্থানীয়দের বিশ^াস, এই খনিজের রয়েছে চিকিৎসাগত গুণ-যা হ্রদটিকে ‘হিলিং স্প্রিং’ নামেও পরিচিত করেছে।
লবণ হ্রদ, কোম :
বহু পুরোনো এই লবণ হ্রদটি ২০২০ সালে প্রথমবারের মতো গোলাপি রং ধারণ করে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এর কারণ ছিল হ্রদের পরিবেশগত ভারসাম্যে পরিবর্তন এবং এক ধরনের এককোষী জীবের দ্রুত বৃদ্ধি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












