রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসিআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রীইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহারভর্তুকির চাপে বাজেট বাড়ছেনাশকতা রোধে নতুন ছকপোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্রআলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডেরতেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৪আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীকুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, বিকাল ৪:০৫ আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:৪৮
ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানি অভিযানে স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের অন্তত দুটি ঘটনা শনাক্ত করেছে স্পেসএক্সের অভ্যন্তরীণ কারিগরি দল। এই তথ্য জানার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক ক্ষোভে ফেটে পড়েন বলে কোম্পানির অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তি জানিয়েছে।

একটি সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট আরও জানায়, মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ 'স্টারশিল্ড' ব্যবহার করে একমুখী আত্মঘাতী ড্রোন পরিচালনা করেছিল। তবে তারা স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক সাশ্রয়ী মূল্যের প্ল্যানে এটি পরিচালনা করেছিল বলে মাস্ককে অবহিত করা হয়।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে স্পেসএক্স কিংবা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো অত্যন্ত গোপনীয় একটি নথিতে ইরানি সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানিয়েছে, 'প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত কোনো প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়।'

ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে স্টারলিংকের ব্যবহার, মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং পশ্চিমা নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ বা গোষ্ঠীর মাধ্যমে এর অবৈধ ব্যবহার নিয়ে ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে তীব্র নজরদারি ও বিতর্ক তৈরি হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ইরানে সেবা দেওয়ার জন্য স্টারলিংকের কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন নেই। তবে ইলন মাস্ক এর আগে জানিয়েছিলেন যে দেশটির ওপর এই সংযোগ সক্রিয় রয়েছে।

গত জানুয়ারিতে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ও অস্থিরতার সময় ইরানের কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট সেবা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সে সময় মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক রিসিভার টার্মিনাল ইরানে পাঠিয়েছিল।

গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বর্তমান সংঘাত শুরু করার পর থেকেই দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।


তথ্যসূত্র-রয়টার্স

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ১ ঘণ্টা আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী ২ ঘণ্টা আগে মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ১০ ঘণ্টা আগে অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার ১১ ঘণ্টা আগে ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি ১১ ঘণ্টা আগে পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি ১১ ঘণ্টা আগে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক ১১ ঘণ্টা আগে বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত ১১ ঘণ্টা আগে -অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা -অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা ১১ ঘণ্টা আগে ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ১৬ ঘণ্টা আগে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ১৬ ঘণ্টা আগে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ১৬ ঘণ্টা আগে