পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (৩)
বিবাহ করার পূর্বে বৈবাহিক ইলিম হাছিল করা ফরয:
বিবাহ করার পূর্বে যেমন বৈবাহিক ইলিম হাছিল করা ফরয তেমনি হুরমতে মুছাহারা, তালাক, জিহার, ঈলা, লি’য়ান ইত্যাদির ইলিম হাছিল করাও ফরয। নিকাহ বা বিবাহ একজন মু’মিনের জীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। কোন কারণে সেই বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায়, বৈবাহিক ইলিম না থাকে তাহলে পরবর্তী জীবন হতে পারে লা’নতের বা অভিশপ্তের জীবন। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حضرت أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দ্বীনি ইলিম অন্বেষণ করা প্রত্যেক মুসমানের উপর ফরজ। (সুনান ইবনে মাজাহ শরীফ)
তালাক একটি মুবাহ কাজ, একান্ত প্রয়োজনে জায়েজ রাখা হয়েছে:
তালাক একটি অনাকাঙ্খিত বিষয়। গর্হিত কাজও বটে। একান্ত প্রয়োজনে জায়েজ রাখা হয়েছে। প্রয়োজন ছাড়া তালাক দিলে কঠিন গুনাহগার হতে হবে। লানতগ্রস্থ হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে। আর তালাক দেয়ার উদ্দেশে বিবাহ করলে, উক্ত বিবাহের বৈধতা থাকেনা। এরূপ বিবাহ মুতা’ বিবাহ, মুয়াক্কাত বিবাহের অন্তর্ভূক্ত হয়ে যায়। উপরোন্ত লানতগ্রস্থ ও অভিশপ্ত হতে হয়। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عن حضرت عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما أحل الله شيئا أبغض إليه من الطلاق
অর্থ : হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি তালাকের মত অন্য কোন অপ্রিয় ও অপছন্দনীয় হুকুম আরোপ করেননি। পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত আছে-
ابغض الحلال الي الله الطلاق ـ
অর্থ : নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক উনার নিকট হালাল কাজের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাক। (আবূ দাউদ শরীফ, ইবনে মাযাহ্ শরীফ)
উল্লেখ্য যে, তালাক এমন একটি শব্দ, যদি কেহ তা মুখে উচ্চারণ করে সেটা কার্যকর হয়ে থাকে। তিন তালাকের নিয়ত থাকলে তিন তালাক হবে। আর তালাকের নিয়ত না থাকলেও এক তালাকে রেজয়ী পতিত হবে। স্বেচ্ছায় দিলেও তালাক কার্যকর হবে। আর অনিচ্ছায় বা বাধ্য হয়ে তালাক দিলেও তালাক পতিত হবে। রাগের মাথায় দিলেও কার্যকর হবে। ঠান্ডা মাথায় দিলেও তালাক পতিত হবে। খুশী মনে তালাক দিলেও তালাক হবে। আবার রসিকতার ছলে তালাক দিলেও তালাক পতিত হবে। তিন মাসে বা তিন তুহুরে তিন তালাক দিলেও তিন তালাক কার্যকর হবে। আবার একসাথে কিংবা এক বাক্যে তিন তালাক দিলেও তিন তালাকেই কার্যকর হবে। তুহুরে (পবিত্রতাকালীন সময়) তালাক দিলেও কার্যকর হবে। আবার গাইরে তুহুর (স্বাভাবিক মাজুরতার সময়) তালাক দিলেও তা কার্যকর হবে। সন্তানসম্ভবা আহালিয়াকে তালাক দিলেও তালাক পতিত হবে। আবার নেশাগ্রস্থ অবস্থায় তালাক দিলেও তা কার্যকর হবে। লিখিত তালাক দিলেও তালাক কার্যকর হবে। তালাকের স্বাক্ষী থাকলেও কার্যকর হবে। আবার স্বাক্ষী না থাকলেও কার্যকর হবে। ইশারা-ইঙ্গিতে তালাক দিলেও তালাক পতিত হবে। প্রকাশ্য তালাক শব্দ উচ্চারণ করলেও তালাক কার্যকর হবে। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حَضْرَتْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতিনি ইরশাদ মুবারক করেন, তিনটি বিষয় এমন রয়েছে তা প্রকৃত অর্থে হোক কিংবা হাসি-ঠাট্টায় হোক অথবা গোস্সায় হোক সর্বাবস্থায় কার্যকর হয়। ১. বিবাহ ২. তালাক ৩. রাজয়াত বা ফিরিয়ে নেয়া। (তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ)
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালিম।
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম
- পর্ব ১ পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬
- পর্ব ২ পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ১৭ নভেম্বর, ২০২৬
- পর্ব ৩ পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (৩) আপনি এখন এটি পড়ছেন
আরও পড়ুন
সব ›
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
হালালকে হারাম করা মহান আল্লাহ পাক উনার সাথে র্শিক করার শামিল
উত্তম কথা উত্তম গাছের ন্যায় ফলদায়ক (১ম পর্ব)
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৪)
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (১১)
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।