ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর উভয় তীর থেকে ১০০ মিটারের (৩০০ ফুট) মধ্যে নতুন যেকোনো ধরনের সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নদীদূষণ প্রতিরোধ, নাব্যতা রক্ষা এবং প্রস্তাবিত ‘ইনার সার্কুলার রোড’ ও বৃত্তাকার নৌপথ নির্মাণের স্বার্থে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক কেন্দ্রীয় সেলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি বাস্তবায়নের মূল দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও তৎসংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভায় নদীর দুই তীরে ১০০ মিটার সুরক্ষা বলয় গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
নদীর কোন অংশ থেকে এই ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে- এমন প্রশ্নের জবাবে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বলেন, নদীতীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক স্থাপিত সীমানা পিলার থেকে এই ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।
তিনি আরও জানান, নদী তীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ সরাসরি বিআইডব্লিউটিএ-র কার্যপরিধির অন্তর্ভুক্ত হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং বিআইডব্লিউটিএ সমন্বিতভাবে কাজ করবে। শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা ঠিক করা হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ-র যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, ১৯৫০ সালের আইন অনুযায়ী এতদিন নদী সীমানা থেকে ৫০ মিটার (১৫০ ফুট) পর্যন্ত সংরক্ষিত এলাকা ছিল এবং এর মধ্যে স্থাপনা নির্মাণে বিআইডব্লিউটিএ-র অনুমতির প্রয়োজন হতো। সরকার এখন সেই সুরক্ষা সীমানা ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার বা ৩০০ ফুট করছে। আনুষ্ঠানিক পরিপত্র জারি হলে আমরা তা বাস্তবায়নে কাজ করব।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ভর্তুকির চাপে বাজেট বাড়ছে
নাশকতা রোধে নতুন ছক
পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র
আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদে…
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৪
শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবা…
আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ড…
কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
বিজিবি সূত্র জানিয়েছে, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুই কোটি ১৬ লাখ ৯৩ হা…
ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার: শিক্ষামন্ত্রী
এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যে বিশেষ পরীক্ষা আয়োজ…
সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসেন এই আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আই…
রোববার নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময়
‘বিশ্বের যেখান থেকেই ইরানে হামলা হবে, সেখানেই পাল্টা আঘাত’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।