আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। অনেক লোক পদ্মা সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছুটা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।
ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
আরও পড়ুন
সব ›
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি
ইরানি হামলায় স্টারলিংকের অননুমোদিত ব্যবহার
মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ
অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার
১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি
পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি
চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক
বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত
-অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়
ভর্তুকির চাপে বাজেট বাড়ছে
মন্তব্য (১)
🏆 সক্রিয় পাঠক বোর্ড