রবিবার

হিজরী
১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৪
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৯ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত

জামীল আল-মাদানী প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৩৩ আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৫৫
বেচাকেনায় মন্দা, ছোট ব্যবসায়ীদেরও মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন পণ্যের ছোট দোকানিদের মধ্যে একধরনের হাহাকার চলছে। বেচাকেনা কমে যাওয়ায় হতাশায় ভুগছেন তারা। একদিকে দোকানভাড়া, অন্যদিকে নিজেদের সংসার চালানোর খরচÑসব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন। যারা ছোট দোকানের আয় দিয়ে সংসার চালান, তাদের অনেকেরই এখন মাথায় হাত।

চা দোকানি সেলিম আহমেদ বলেন, আগে এক কাপ রং চা ৫ টাকা এবং গরুর দুধের চা ১০ টাকায় বিক্রি করতেন। কিন্তু এখন আর সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

কারণ হিসেবে তিনি বলেন, আগে একটি গ্যাসের বোতল ১ হাজার ২০০ টাকায় কেনা যেতো। এখন তা বেড়ে দ্বিগুণ হয়েছে। দুধ ও চিনির দামও বেশি। এ কারণে চায়ের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করেছেন। আগে যারা ঘন ঘন চা পান করতেন, তারাও কমিয়ে দিয়েছেন। ফলে বেচাকেনাও কমেছে।

সেলিম আহমেদ বলেন, তার মতো চায়ের দোকানিরা দিন শেষে ৭ থেকে ৮ হাজার টাকার চা বিক্রি করেছেন। এখন সেই বিক্রি অর্ধেকও হয় না। বেচাকেনা কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

তিনি বলেন, ঘরভাড়া, বিদ্যুৎ বিল, নিজের খাওয়া এবং ছেলেমেয়ের পড়াশোনা- সব মিলিয়ে এখন তারা বড় চাপে পড়েছেন।

ছোট ইলেকট্রিক পণ্যের দোকানি কামরুল ইসলামের অভিজ্ঞতাও একই। তিনি বলেন, ইলেকট্রিকের বিভিন্ন পণ্যের বেচাকেনাও আর আগের মতো নেই। পণ্য বিক্রির পাশাপাশি বাসাবাড়িতে গিয়ে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজের ডাকও আসত। সেটিও কমে গেছে।

কামরুল ইসলাম বলেন, মনে হচ্ছে মানুষ আগের মতো আর নেই। মানুষের আয়-রোজগার কমে গেলে আর জিনিসপত্রের দাম বেড়ে গেলে হিসাব তো ঠিকঠাক থাকে না। তারা নানা বিষয়ে কাটছাঁট করে জীবন চালাতে শুরু করেন। এখন সেই সময়টা চলছে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ভালো না চললে মানুষের হাতে ঠিকমতো টাকা থাকবে না। টাকা না থাকলে মানুষ প্রয়োজনের বেশি কিনতেও যাবে না।

বাজারে মন্দার বড় উদাহরণ রাজধানীর একসময়ের পরিচিত বিপণিবিতান কর্ণফুলী গার্ডেন সিটি। ১৯৯৮ সালে চালু হওয়া এই বিপণিবিতানে একসময় ১৯৮টি দোকান ছিল। বন্ধ হওয়ার আগে চালু ছিল মাত্র ১৭টি। দীর্ঘদিনের লোকসান ও পরিচালন ব্যয় সামলাতে না পেরে গত ১ অক্টোবর থেকে বিপণিকেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, বিপণিকেন্দ্রটি পরিচালনায় মাসে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হতো। অথচ সার্ভিস চার্জ বাবদ আদায় হচ্ছিল মাত্র ১ থেকে দেড় লাখ টাকা। দীর্ঘদিন লোকসান ও বকেয়া বিদ্যুৎ বিলের চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে বিপণিকেন্দ্রটি।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ১ ঘণ্টা আগে অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ -স্পিকার ১ ঘণ্টা আগে ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা -রাষ্ট্রপতি ২ ঘণ্টা আগে পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি পদ্মার ভাঙনে বিলীন দুই হাজার বিঘা জমি ২ ঘণ্টা আগে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগাবে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষক ২ ঘণ্টা আগে -অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা -অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫ পোশাক কারখানা ২ ঘণ্টা আগে ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না -প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ৭ ঘণ্টা আগে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয় ৭ ঘণ্টা আগে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ভর্তুকির চাপে বাজেট বাড়ছে ৭ ঘণ্টা আগে নাশকতা রোধে নতুন ছক নাশকতা রোধে নতুন ছক ৭ ঘণ্টা আগে পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র পোশাকশিল্প নিয়ে ভারতের ষড়যন্ত্র ৭ ঘণ্টা আগে আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের ২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদে… ১২ ঘণ্টা আগে