রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
মন্তব্য কলাম

আকাশের অতন্দ্র প্রহরী: বাংলাদেশের প্রতিরক্ষা ও আবহাওয়া রাডার অবকাঠামোর মহাপরিকল্পনা কেন জরুরি? (১ম পর্ব)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, সকাল ৬:১০
আকাশের অতন্দ্র প্রহরী: বাংলাদেশের প্রতিরক্ষা ও আবহাওয়া রাডার অবকাঠামোর মহাপরিকল্পনা কেন জরুরি? (১ম পর্ব)

বাংলাদেশ বর্তমানে তার কৌশলগত ও আবহাওয়া সংক্রান্ত সক্ষমতার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে বঙ্গোপসাগরের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক গুরুত্ব ও আকাশসীমার নিñিদ্র নিরাপত্তা, অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যার ঝুঁকি এই দুই বাস্তবতায় রাডার নেটওয়ার্ক এখন কেবল প্রযুক্তিগত বিলাসিতা নয় বরং দেশের সার্বভৌমত্ব ও কোটি কোটি মানুষের জীবন-মরণের প্রশ্ন। গত কয়েক বছরে 'ফোর্সেস গোল ২০৩০' এবং আবহাওয়া অধিদপ্তরের কিছু প্রকল্পে অগ্রগতি হলেও, আমাদের নজরদারির মানচিত্রে এখনও রয়ে গেছে বিপজ্জনক কিছু 'ব্লাইন্ড স্পটা বা অন্ধবিন্দু।

১. আকাশ প্রতিরক্ষায় রাডারের গুরুত্ব: সার্বভৌমত্বের প্রথম স্তর
আধুনিক যুদ্ধবিগ্রহে আকাশপথই হলো আক্রমণের প্রধান মাধ্যম। একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, তা নির্ভর করে তার রাডার নেটওয়ার্কের ওপর। রাডার কেবল একটি যন্ত্র নয়, এটি হলো সামরিক বাহিনীর 'চোখ'।
আগাম সতর্কবার্তা : শত্রুদেশের যুদ্ধবিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল আকাশসীমায় প্রবেশের অনেক আগেই রাডার তা শনাক্ত করতে পারে। রাডার যত শক্তিশালী হবে, পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সামরিক বাহিনী তত বেশি সময় পাবে।
লক্ষ্যবস্তু ট্র্যাকিং ও ইন্টারসেপশন: বাংলাদেশের হাতে থাকা এইচকিউি-১৭এই বা এফকে-৩ এর মতো আধুনিক মিসাইল সিস্টেমগুলো রাডারের চোখ ছাড়া অন্ধ। রাডার নিখুঁতভাবে লক্ষ্যবস্তুর অবস্থান না জানালে এই মিসাইলগুলো কার্যকর হতে পারে না।
ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবিলা : আধুনিক যুদ্ধে শত্রুপক্ষ রাডার জ্যামিং করার চেষ্টা করে। তাই শক্তিশালী ‘এ-ই-এস-এ’ প্রযুক্তির রাডার থাকা জরুরি, যা জ্যামিং এড়িয়েও শত্রুকে খুঁজে বের করতে সক্ষম।

২. বর্তমান রাডার মানচিত্র: অর্জন বনাম অচল অবস্থা
বাংলাদেশের রাডার অবকাঠামো মূলত দুটি সমান্তরাল ধারায় পরিচালিত হয়-বেসামরিক আবহাওয়া পর্যবেক্ষণ এবং সামরিক আকাশ প্রতিরক্ষা।
প্রতিরক্ষা ও বিমান চলাচল: বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি এক বিশাল গুণগত উল্লম্ফন ঘটিয়েছে। ২০২৪-২৫ সালের মধ্যে যুক্ত হয়েছে ফরাসি থ্যালেস গ্রাউন্ড মাস্টার ৪০৩ আলফা' এবং তুর্কি আসেলসান আল্প-৩০০জি'। বিশেষ করে ‘আল্প-৩০০জি’ রাডারটির ৮০০ কিলোমিটার শনাক্তকরণ সক্ষমতা বাংলাদেশকে তাত্ত্বিকভাবে প্রতিবেশী দেশগুলোর গভীর আকাশসীমা পর্যবেক্ষণের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শাহজালাল বিমানবন্দরে নতুন রাডার স্থাপনের ফলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের আগেকার 'অদৃশ্য' আকাশসীমা এখন নজরদারিতে এসেছে।
তবে সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে তুর্কি কোম্পানি ‘আসেলসান’-এর তৈরি ‘আলপ-৩০০জি’ লং-রেঞ্জ আর্লি ওয়ার্নিং রাডারের মাধ্যমে, যার সরবরাহ ২০২৪ সালের মে মাসে শুরু হয়েছে। এই এস-ব্যান্ড সিস্টেমটির অপারেশনাল রেঞ্জ ৪৫০ কিলোমিটার এবং এটি সর্বোচ্চ ৮০০ কিলোমিটার পর্যন্ত শনাক্ত
সক্ষম। আধুনিক এইসা (এ-ই-এস-এ) প্রযুক্তির এই রাডারটি দিয়ে তাত্ত্বিকভাবে বাংলাদেশ, ভারত, মায়ানমার, ভুটান, নেপাল, চীনের তিব্বত এবং থাইল্যান্ডের একাংশের আকাশপথ পর্যবেক্ষণ করা মারব। এটি কেবল একটি সাধারণ সংযোজন নয়, বরং সক্ষমতার এক বিশাল গুণগত কামিয়াবী অর্জন।

বেসামরিক খাত (আবহাওয়া): আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও রংপুরে অত্যাধুনিক ‘এস-ব্যান্ড ডপলার রাডার' চালু করলেও কক্সবাজার, খেপুপারা এবং মৌলভীবাজারের রাডারগুলো বর্তমানে অকেজো। যন্ত্রাংশের অভাব ও সফটওয়্যার বিকল হওয়ায় এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনায় বিশাল শূন্যতা তৈরি হয়েছে।

৩. যেখানে রাডার স্থাপন করা এখন সময়ের দাবি
উভয় খাতের বর্তমান অবস্থা পর্যালোচনা করলে কিছু সুনির্দিষ্ট ভৌগোলিক এলাকায় জরুরি ভিত্তিতে রাডার। স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়:
পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ সীমান্ত: দুর্গম ভূপ্রকৃতির সুযোগ নিয়ে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন বা হেলিকপ্টার শনাক্ত করার জন্য পার্বত্য চট্টগ্রামে কোনো নিবেদিত সামরিক রাডার নেই। রাঙ্গামাটি বা বান্দরবানে মোবাইল রাডার স্থাপন এখন অগ্রাধিকার হওয়া উচিত।
বঙ্গোপসাগর ও মেরিটাইম ডোমেইন: বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা আজ আন্তর্জাতিক স্বার্থের কেন্দ্রবিন্দু। উপকূলীয় রাডার কভারেজ পাতলা হওয়ায় সামুদ্রিক নিরাপত্তা বিঘিœত হতে পারে। মংলা বা মোড়েলগঞ্জে একটি সার্ভেইল্যান্স রাডার স্থাপন সুন্দরবন ও উপকূলীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য।
সিলেট ও বরিশাল: উত্তর-পূর্ব সীমান্ত এবং দক্ষিণাঞ্চলের সামুদ্রিক প্রবেশপথে রাডারের নজরদারি ছাড়া এই অঞ্চলগুলোতে গড়ে তোলা নতুন বিমান ঘাঁটিগুলো কার্যত অকেজো থেকে যাবে।

এক নজরে কৌশলগত রাডার স্থাপন প্রস্তাবনা:
অঞ্চলের নাম বাডারের ধরণ প্রধান লক্ষ্য
পার্বত্য চট্টগ্রাম মোবাইল ডিফেন্স বাড়ার বিদ্রোহী দমন ও ড্রোন শনাক্তকরণ
সুন্দরবন লো-অল্টিটিউড রাডার চোরাচালান ও অনুপ্রবেশ রোধ
কক্সবাজার/খেপুপারা ডপলার ওয়েদার ঘূর্ণিঝড় ও পানিচ্ছ্বাসের আগাম বার্তা
উত্তর-পশ্চিম সীমান্ত লং-রেঞ্জ আর্লি ওয়ার্নিং আকাশ প্রতিরক্ষা নিশ্চিতকরণ
সিলেট/মৌলভীবাজার ডুয়াল পারপাস রাডার আকস্মিক বন্যা ও সীমান্ত নজরদারি

-মুহম্মদ শামসিত তাবরিজ।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৬ দিন আগে বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬ মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক। ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়… ২৫ অক্টোবর, ২০২৬