মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন:
অনিন্দ্য সুন্দর স্থাপনা তুর্কমেনিস্তানের এরতুগরুল গাজি মসজিদ
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) স্থাপত্য নিদর্শন
তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে আনিন্দ্য সুন্দর স্থাপনা এরতুগরুল গাজি মসজিদের অবস্থান। এটি বর্তমান বিশ্বের একটি আকর্ষণীয় মসজিদ। মসজিদটি মর্মর পাথর দ্বার নির্মিত। বিখ্যাত এ মসজিদে রয়েছে চারটি মিনার এবং একটি কেন্দ্রীয় বা মূল গম্বুজ।
১৯৯৮ সালে মসজিদটি নামাযের জন্য চালু করা হয়। সাদা মর্মর পাথরের এ স্থাপনাটি স্মরণ করিয়ে দেয় তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত নীল মসজিদের কথা। মসজিদের অভ্যন্তরীণ অলঙ্করণ অসাধারণ। স্বচ্ছ রঙমিশ্রিত কাচের জানালাগুলো দৃষ্টি কাড়ে যেকোনো দর্শনার্থীর।
এরতুগরুল গাজি মসজিদে প্রায় পাঁচ হাজার মুসল্লি একত্রে নামায আদায় করতে পারেন। মসজিদটি আশখাবাদের একটি বিখ্যাত স্থাপনা, যা দূর থেকে দেখা যায় এবং এটি দিয়ে ওই স্থানকে চেনা যায়।
ওসমানীয় সাম্রাজ্যের (তুরস্ক) প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের বাবা এরতুগরুলের সম্মানে মসজিদটির নামকরণ করা হয় এরতুগরুল গাজি মসজিদ।
এরতুগরুল ছিলেন ওঘুজ তুর্কিদের কায়ি গোত্রের নেতা। তার উপাধি ছিল গাজি। ১১৯১ (মতান্তরে ১১৯৮) সালে তিনি আহলাতে জন্মগ্রহণ করেন। আহলাতের অবস্থান আনাতোলিয়া বা এশিয়া মাইনরের পূর্বাংশে।
এই অকুতোভয় যোদ্ধা তুর্কমেনিস্তান থেকে ৪০০ অশ্বারোহী সেনা নিয়ে আনাতোলিয়ায় আসেন এবং সেই সময়কার বাইজান্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে রুমের সেলজুক তুর্কিদের সহায়তা করেন। সাহসী যোদ্ধা হিসেবে ইতিহাসে রয়েছে তার বিশিষ্ট স্থান। ১২৮১ সালে সুগুতে তিনি মৃত্যুবরণ করেন। সুগুতের অবস্থান বর্তমান তুরস্কের পশ্চিম এশিয়া মাইনর বা আনাতোলিয়ায়। সূত্র: ইন্টারনেট
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কালকিনির মসজিদ বাইতুর রাইয়ান, যার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের মালদহর ঐতিহাসিক তাঁতীপাড়া মসজিদ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সের ইতিহাসে মুসলিম অবদানের এক জীবন্ত দলিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুনামগঞ্জে কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উমাইয়া আমলের মুসলিম স্থাপত্য ‘কুসাইর আমরা দুর্গ’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












