নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা। এর কোনো প্রতিকার নেই। প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না।
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এসব কথা বলেন জিএম কাদের।
তিনি বলেন, তদন্ত করে এসব দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স মওকুফের আবেদন করবে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালে রাখতে ১৭টি পণ্য আমদানিতে যাতে ট্যাক্স কম থাকে, সে বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে। সেখান থেকে প্রধানমন্ত্রী অনুমোদন করলে ভোক্তারা স্বস্তি পাবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবৃতিতে বলা হয়, সভায় বিএনপির নেতারা বলেছেন, বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য একপেশে ভূমিকার জন্য ইতিপূর্বে অনুষ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আজকে সারা বিশ্বই বলতে গেলে একটা রণক্ষেত্রে রূপ নিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্য একটা সহনীয় অবস্থায় বিরাজমান রাখার জন্য যে শ্রম দিচ্ছেন প্রধানমন্ত্রী, এটা বিরল ঘটনা।
তিনি আরও বলেন, 'ঈদে অর্থপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে। '
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এবার ঈদ পালন শেষে মানুষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি, যারা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি করে, সেই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত। এই শর্তের অনুপস্থিতিতে স্বৈরতন্ত্র হিংগ্র-রূপে আত্মপ্রকাশ করে। বর্তমানে বাংলাদেশে এক বিকট স্বৈরাচারের অভ্যুদয় হয়েছে। আওয়ামী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকা দরে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। এ কারণে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরও এক লাখ ২৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৫০টি প্রতিষ্ঠান অনুমতি পাচ্ছে।
এ প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আমদানির অনুমতি দেয়ার অনুরোধ জানিয়ে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। এরমধ্যে সিদ্ধ চাল ৯১ হাজার টন এবং আতপ চাল ৩৩ হাজার টন। চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ১৫ মে'র মধ্যে পুরো চাল বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অভিযোগে এক ইসলামবিদ্বেষীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের অন্তর্গত ধানখুনিয়া গ্রামের জনৈক মৃত দেলোয়ার হোসেন আকন্দর ছেলে সিজু মিয়া গত ১৩/০৪/২০২৪ তারিখ রাত্রী বেলায় স্থানীয় কাজীবাড়ী জামে মসজিদের পবিত্র কোরআন শরীফ চুরি করে একই গ্রামের সরোয়ার কাওসার লাভলু এর বাঁশঝাড়ের ভিতর আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় রঞ্জু মিয়া ঘটনাটি দেখে ফেলে।
গত সোমবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাকে আটক করে বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চার জন একই পরিবারের। এ ঘটনায় আহত পাঁচ জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরের দিগনগর এলাকায় ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
জামালপুর-শেরপুর রুটে চলছে সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার নৈরাজ্য। ৪০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭০-১০০ টাকা। এতে করে ঈদে কর্মস্থলে ফেরা মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর-শেরপুরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এ রুট। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় যাতায়াত সহজতর হওয়ায় শেরপুরের অনেক যাত্রী এ রুটে চলাচল করে। এজন্য ব্রিজের দক্ষিণে জামালপুর অংশে গড়ে তোলা হয়েছে অস্থায়ী সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড। যেখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শতাধিক অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ঈদ কিং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হিসাব অনুযায়ী, সারা দেশে জ্বালানি তেল পরিবহনের জন্য ২ হাজার ৮০০টি নিবন্ধিত ট্যাংক লরি রয়েছে। এছাড়া আরও আছে ১০০টি ট্যাংকার। কিন্তু এসব ট্যাংক লরি বা ট্যাংকারে কোনও ডিজিটাল লক নেই। আবার কোনও ট্র্যাকিং সিস্টেমও নেই। ফলে জ্বালানি তেল পরিবহনের সময় চুরি হওয়ার মতো ঘটনা যেমন ঘটে, তেমনি এসব লরি ভেজাল তেল পরিবহন করলেও কারও কিছু করার থাকে না।
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র বলছে, সম্প্রতি এসব ট্যাংক লরি ও ট্যাংকার নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। এ জন্য প্রতিট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সপ্তাহে (৭ এপ্রিল) নয় জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত বজ্রপাতে মোট মারা যান ৩৪০ জন। স্বাভাবিকভাবে চলতি বছরেও বজ্রপাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরই পুরোদমে শুরু হচ্ছে বোরো ধান কাটা। এ সময় বিপুল সংখ্যক মানুষ খোলা মাঠে কৃষিকাজে নিয়োজিত থাকবেন। ফলে বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা থাকছেই।
অভিযোগ উঠেছে, বজ্রপাতে কৃষকদের মৃত্যু ঠেকাতে প্রায় হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। কিন্তু ঠেকানো সম্ভব হচ্ছে না মৃত্যুর মিছিল।
দেশে প বাকি অংশ পড়ুন...












